Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের অডিট তালিকায় আরও ৫ হাজার আয়কর রিটার্ন
    অর্থনীতি

    এনবিআরের অডিট তালিকায় আরও ৫ হাজার আয়কর রিটার্ন

    নিউজ ডেস্কজুন 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজস্ব আদায় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    এনবিআর জানিয়েছে, ঝুঁকিভিত্তিক নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে এসব আয়কর রিটার্ন নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি। নির্বাচিত আয়কর রিটার্নের তালিকা মঙ্গলবার এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    এর আগে ২০২৫ সালের জুলাই মাসে দুই ধাপে মোট প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়। প্রথম ধাপে নির্বাচিত হয়েছিল ১৫ হাজার ৪৯৪টি এবং দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন।

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, অডিটের জন্য রিটার্ন নির্বাচন পুরোপুরি স্বয়ংক্রিয় হওয়ায় এতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। এর ফলে করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

    সংস্থাটির মতে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি অডিট নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    • নতুন করে অডিটের আওতায় ৫ হাজার আয়কর রিটার্নের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।  

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কালো টাকা বৈধ করার প্রস্তাব কেন প্রত্যাহার করা হলো?

    জুন 30, 2026
    অর্থনীতি

    মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে—কিন্তু শোষণের চক্র কি ভাঙবে?

    জুন 30, 2026
    অর্থনীতি

    দেশে পোশাক কারখানা বন্ধের কারণ কী?

    জুন 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.