Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সঞ্চয়পত্রের মুনাফায় আসছে না কোনো পরিবর্তন
    অর্থনীতি

    সঞ্চয়পত্রের মুনাফায় আসছে না কোনো পরিবর্তন

    নিউজ ডেস্কজুলাই 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সঞ্চয়পত্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে সরকারের অবস্থানে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

    বর্তমান বিধান অনুযায়ী, প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে নতুন হার নির্ধারণ করা হয়। গত জানুয়ারিতে সরকার মুনাফার হার কমানোর ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের হারই বহাল রাখে। এক সময় সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘদিন অপরিবর্তিত থাকলেও ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রতি ছয় মাস পরপর তা পুনর্নির্ধারণের ব্যবস্থা চালু হয়। তখন জানানো হয়েছিল, ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মুনাফার হার কমানো হলে সরকারের প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতো। তবে মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের বহু পরিবার সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল হওয়ায় সরকার বর্তমান হারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

    বিদ্যমান নীতিমালা অনুযায়ী, সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন সর্বোচ্চ সাত লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী। দ্বিতীয় ধাপে রয়েছেন সাত লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। প্রথম ধাপের বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পান। বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে বর্তমানে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।

    আয়কর আইনের বিধান অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখা হয়। তবে এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে, এই উৎসে কাটা করকে চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা হবে না। অর্থবছর শেষে কর হিসাবের সঙ্গে এটি সমন্বয় করা যাবে। কোনো করদাতার প্রযোজ্য করের তুলনায় বেশি কর কাটা হলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

    বর্তমান নিয়মে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক। ফলে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, তারাও টিআইএন গ্রহণ করে বছর শেষে আয়কর রিটার্ন জমা দিয়ে মুনাফা থেকে কেটে রাখা অতিরিক্ত অগ্রিম কর ফেরতের আবেদন করতে পারবেন।

    পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২১ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই হার যথাক্রমে ৯.৭২ শতাংশ, ১০.১৯ শতাংশ, ১০.৭০ শতাংশ, ১১.২৩ শতাংশ এবং ১১.৮০ শতাংশ।

    তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের জন্য এই হার যথাক্রমে ১০.৬০ শতাংশ, ১১.১৬ শতাংশ এবং ১১.৭৭ শতাংশ।

    পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।

    পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের জন্য এই হার যথাক্রমে ৯.৭২ শতাংশ, ১০.১৯ শতাংশ, ১০.৭০ শতাংশ, ১১.২৩ শতাংশ এবং ১১.৮০ শতাংশ।

    অন্যদিকে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের জন্য এই হার যথাক্রমে ১০.৬০ শতাংশ, ১১.১৬ শতাংশ এবং ১১.৭৭ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এক প্রকল্পেই বদলে যেতে পারে লাখো মানুষের ভবিষ্যৎ!

    জুলাই 2, 2026
    অর্থনীতি

    আইটি খাতে কর অবকাশ বাড়ানোর দাবি

    জুলাই 2, 2026
    অর্থনীতি

    ১০৬৮৯ কোটি টাকার রাজস্ব ঘাটতিতে কর্ণফুলী টানেল

    জুলাই 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    পাঁচ বছর আগে কারাগারে মারা যাওয়া আসামির মামলায় রায় দিল আদালত

    মতামত জুলাই 2, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.