Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগ ও রাজস্ব আদায়েই বাজেটের সবচেয়ে বড় পরীক্ষা
    অর্থনীতি

    বিনিয়োগ ও রাজস্ব আদায়েই বাজেটের সবচেয়ে বড় পরীক্ষা

    নিউজ ডেস্কজুলাই 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় বাজেট ২০২৬-২৭ সফলভাবে বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাজস্ব আদায় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়গুলো সামনে এনেছেন ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা। তাদের মতে, উচ্চাকাঙ্ক্ষী বাজেট ঘোষণা করাই যথেষ্ট নয়। এর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা ও দক্ষ প্রশাসনিক সক্ষমতা।

    গতকাল রোববার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬: ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব’ শীর্ষক সেমিনারে এসব মতামত তুলে ধরা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম আনজা কারস্টেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রোকনুজ্জামান।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ বড়ুয়া। তিনি বলেন, চলতি বাজেটে প্রবৃদ্ধি ও রাজস্ব আদায়ের জন্য উচ্চ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে কার্যকর বাস্তবায়ন কৌশল গ্রহণ করা জরুরি।

    তিনি আরও বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে। এর ফলে নতুন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    স্নেহাশীষ বড়ুয়ার মতে, উচ্চ সুদের হার এবং সীমিত করদাতার ভিত্তির কারণে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে না। তাই করের আওতা সম্প্রসারণের পাশাপাশি কর প্রশাসনকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে মো. রোকনুজ্জামান বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও সহজ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্ভাবননির্ভর শিল্পায়ন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    সেমিনারে অংশ নেওয়া বক্তারা বলেন, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ করা, ডিজিটাল সেবার পরিধি বাড়ানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিনিয়োগ ও শিল্পায়নের গতি আরও বাড়বে।

    তাদের মতে, বর্তমান দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতার কোনো বিকল্প নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৭৪ কোটি টাকার অনুমোদন

    জুলাই 22, 2026
    অর্থনীতি

    ফ্রিল্যান্সারদের বিদেশি লেনদেনে এলো নতুন স্বস্তি

    জুলাই 22, 2026
    অর্থনীতি

    গ্যাস উত্তোলনে প্রতিবেশীদের সাফল্য—বাংলাদেশের ব্যর্থতার কারণ কী?

    জুলাই 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.