Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার, মে মাসে লেনদেন ৪২৮৮ কোটি টাকা
    অর্থনীতি

    দেশে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার, মে মাসে লেনদেন ৪২৮৮ কোটি টাকা

    নিউজ ডেস্কজুলাই 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৬ সালের মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। এপ্রিলে এই পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। অর্থাৎ, এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ।

    শুধু মাসভিত্তিক নয়, বছরভিত্তিক হিসাবেও ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও ভোক্তাদের দৈনন্দিন কেনাকাটা কমেনি। প্রয়োজনীয় পণ্য কেনা, বিভিন্ন ব্যাংকের ক্যাশব্যাক ও ছাড়সহ প্রচারণামূলক অফার এবং কার্ড ব্যবহারের সহজ সুবিধা লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই এ খাতে সম্পন্ন হয়েছে।

    অন্যদিকে, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন, যেখানে এপ্রিল মাসে এ পরিমাণ ছিল ৪২৪ কোটি টাকা। ফলে এক মাসে আন্তর্জাতিক ব্যয় বেড়েছে ১ দশমিক ৫৭ শতাংশ।

    তবে বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয়ের পরিমাণ কিছুটা কমেছে। মে মাসে এ ধরনের কার্ডে লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। যদিও বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এটি দেশে পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত বহন করে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর মধ্যে কার্ডধারীদের বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। এ তথ্য থেকে বোঝা যায়, পারিবারিক ও ব্যক্তিগত ভোগব্যয় মেটাতে এখনো অনেক গ্রাহক ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

    আন্তর্জাতিক লেনদেনের গন্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যার অংশ ৯ দশমিক ৬০ শতাংশ।

    এরপর রয়েছে থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ড (৩.৫১ শতাংশ)। বাকি ১৬ দশমিক ৬৭ শতাংশ লেনদেন হয়েছে বিশ্বের অন্যান্য দেশে।

    প্রতিবেদনের একটি উল্লেখযোগ্য দিক হলো, সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় এক মাসেই প্রায় দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের মধ্যে দেশটির অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে। এই প্রবৃদ্ধি দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ, ব্যবসা বা অন্যান্য ব্যয়ের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

    আগস্ট 25, 2026
    অর্থনীতি

    পাটের দাম কমে বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের শঙ্কা

    আগস্ট 25, 2026
    বিশ্লেষণ

    ডলার শক্তিশালী হলে বাংলাদেশের কোন ব্যবসা লাভবান হয়, আর কারা হয় ক্ষতিগ্রস্ত

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.