Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঘোষণার পরেও রাজধানীর দুই সিটি করপোরেশনে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়নি
    অর্থনীতি

    ঘোষণার পরেও রাজধানীর দুই সিটি করপোরেশনে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়নি

    ইভান মাহমুদনভেম্বর 11, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল রবিবার থেকে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনের নির্ধারিত বিভিন্ন এলাকা ঘুরে এসব কার্যক্রম দেখা যায়নি।

    সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রমের দায়িত্বে আছে পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা বলছেন, বাজারে ডিমের দাম কমে যাওয়ার কারণে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম আলাদাভাবে শুরু করা যায়নি। পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে সুলভ মুল্যে এসব ডিম বিক্রি করা হচ্ছে। ট্রাক সেল বা বুথ বসিয়ে এসব ডিম বিক্রি করা হচ্ছে না।

    জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া, সারুলিয়া, শনির আখড়া, চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হওয়ার কথা ছিল।

    এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (কার্যক্রম উপবিভাগ) আতিয়া সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘ডিম বিক্রির প্রথম দিনের কার্যক্রয় সম্পর্কে ব্রিডার্স এখন পর্যন্ত আমাদের জানায়নি। এ বিষয়ে ব্রিডার্সের সঙ্গে কথা বলতে পারেন।’

    ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এখন ডিমের দাম অনেক কমে যাওয়ার কারণে ডিম বিক্রির কার্যক্রম সেভাবে শুরু করা যায়নি। তবে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে সুলভ মূল্যে ডিম বিক্রি করছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামেই খামারি পর্যায়ে ডিম করা হচ্ছে। খামার থেকে প্রতিটি ডিম ১০ টাকা ৫৮ পয়সায় বিক্রির কথা থাকলেও এখন বিক্রি করা হচ্ছে ১০ টাকা ২০ পয়সায়।’

    একজন ডিম ব্যবসায়ী বলেন, ‘আমরা গত ১৮ অক্টোবর থেকেই তেজগাঁও বাজারে সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি করছি। এখন সরকার নির্ধারিত দরের চেয়েও কমে পাইকারিতে ডিম বিক্রি করছি আমরা।

    সরেজমিনে গতকাল রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও বাজারে গিয়ে সুলভে ডিম বিক্রির কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে বর্তমানে ডিমের চাহিদা কমে যাওয়ায় সরকার নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে পাইকারি বাজারগুলোতে ডিম বিক্রি করতে দেখা গেছে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    এক মাসে ডিজেলে বিপিসির লোকসান ১০১ কোটি টাকা

    এপ্রিল 30, 2026
    অর্থনীতি

    ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    বাণিজ্য

    সুদহার এক অঙ্কে নামানো হবে: বাণিজ্যমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.