Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯০ হাজার ডলারে উঠেছে বিটকয়েনের দাম
    অর্থনীতি

    ৯০ হাজার ডলারে উঠেছে বিটকয়েনের দাম

    ইভান মাহমুদনভেম্বর 12, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো–বান্ধব হবে প্রত্যাশা আর্থিক বাজারের। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, এরপর থেকেই বিটকয়েনের এই রমরমা অবস্থা। এর উপর ভিত্তি করেই একটি বিটকয়েনের দাম প্রায় ৯০ হাজার ডলারে উঠেছে।

    মূল্যবৃদ্ধির দৌড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ। বিনিয়োগকারীরা মনে করেছেন, ট্রাম্পের বন্ধুরা এবং যেসব বিষয়ে তাঁর আগ্রহ আছে, সেসব বিষয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ভালো করবে।

    রয়টার্স মাধ্যমে জানা যায় , বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চলতি সপ্তাহে বাড়েছে। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। এশিয়ায় আজ মঙ্গলবার একটি বিটকয়েন বিক্রি হয়েছে ৮৯ হাজার ৬৩৭ ডলারে।

    ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা মনে করছেন, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্যারি গেনসলার আর খুব বেশি দিন তাঁর দায়িত্বে থাকতে পারবেন না। কারণ, ট্রাম্প বলেছেন যে তিনি তাঁকে পরিবর্তন করবেন। গ্যারি গেনসলারের অধীন নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিপ্টোর ক্ষেত্রে কঠোর নজরদারি চালাত। গত সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও একটি ক্রিপ্টো ব্যবসা চালু করেছেন, যার নাম ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল।

    ডিজিটাল সম্পদবিষয়ক প্রতিষ্ঠান কিরকের এশিয়া–প্যাসিফিক অঞ্চলের ব্যবসা উন্নয়নবিষয়ক প্রধান জাস্টিন ডি’অ্যানেথান বলেন, ‘আমরা যা দেখছি, তা কেবল দামের একটি মাইলফলক নয়; বিটকয়েন যে একটি স্থিতিশীল, এমনকি রাজনৈতিকভাবে প্রশয়প্রাপ্ত সম্পদ—এ ইঙ্গিত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।’

    সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ‘পরিষ্কারভাবেই এটা ট্রাম্পের জন্য হচ্ছে। কারণ, তিনি এই শিল্পের খুবই সমর্থনকারী। এর মানে হলো, ক্রিপ্টোর মজুত ও মুদ্রা উভয়েইর চাহিদা আরও বাড়বে। নির্বাচনের ফল আসার পর বিটকয়েনের দাম প্রায় রেকর্ড পর্যায়ে ওঠার মানে হলো, এই মুদ্রার ওপরে কেবল খোলা আকাশ রয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

    জুন 24, 2026
    মতামত

    কীভাবে উগ্র ডানপন্থীরা লাতিন আমেরিকা দখল করল?

    জুন 24, 2026
    অর্থনীতি

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.