Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসি উত্তরণের আগে ৩ বছর, কোম্পানি আইন সংস্কারে সরকারের প্যারামিটার
    অর্থনীতি

    এলডিসি উত্তরণের আগে ৩ বছর, কোম্পানি আইন সংস্কারে সরকারের প্যারামিটার

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে বেশ কিছু প্যারামিটার নির্ধারণ করেছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    বাংলাদেশ আগামী ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত। জাতিসংঘের তিনটি মানদণ্ড—মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক দুর্বলতা সূচক, পূরণ করে ইতিমধ্যেই এই উত্তরণের যোগ্যতা অর্জন করেছে দেশ। বাণিজ্যমন্ত্রী জানান, এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে আগামী তিন বছরে বাস্তবায়নের জন্য বেশ কিছু প্যারামিটার নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কোম্পানি আইন সংশোধন সেই বৃহৎ কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ’।

    এলডিসি উত্তরণের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া অনেক কনসেশনাল ঋণের সুযোগ পাবে না। পাশাপাশি রপ্তানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। গবেষণায় দেখা গেছে, এলডিসি থেকে উত্তরণের পর শুল্কসুবিধা হারানোর কারণে বাংলাদেশের ১৭.৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রণীত শুল্কছাড় সুবিধা হারানোর ফলে বছরে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।

    এলডিসি উত্তরণের এই চ্যালেঞ্জ মোকাবিলায় কোম্পানি আইন সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ১৯৯৪ সালে কোম্পানি আইন প্রণয়নের পর মাত্র দুটি ছোটখাটো সংশোধনী আনা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে কোম্পানি আইনে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। ব্যবসা পরিচালনার ধরন, প্রযুক্তি, বিনিয়োগের কাঠামো ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে বর্তমান বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিকে আধুনিক করা জরুরি’। সিঙ্গাপুরের মতো উন্নত অর্থনীতির দেশগুলোর সফল মডেল থেকে শিক্ষা নিয়ে এই খসড়া প্রস্তুত করা হয়েছে।

    সরকার আইনটি সংশোধনে তাড়াহুড়ো করতে চায় না। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়া সংশোধনী পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য ব্যবসায়ীদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনাদের ৩০ দিন লাগলে ৩০ দিন নিন, ৬০ দিন লাগলে ৬০ দিন নিন। কারণ এটা বাস্তবায়ন হবেই আপনাদের জন্য। তবে সরকারের আরও অনেক এজেন্ডা রয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি।

    দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে বেসরকারি খাত। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোম্পানি আইন প্রণয়নের পর এর বাস্তব প্রয়োগ করবে বেসরকারি খাত। তাই আইনটি এমনভাবে সংশোধন করতে হবে, যাতে উদ্যোক্তারা সহজে, স্বাভাবিকভাবে ও স্বচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারেন। ভবিষ্যতের জন্য একটি কার্যকর অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    বিভিন্ন সংস্কারের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেসব পরিবর্তন আনা হবে, সেগুলোর প্রতিটিতেই ব্যবসায়ী মহলের পরামর্শ প্রয়োজন হবে। সরকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই এসব পরিবর্তন আনতে চায়। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রেমিট্যান্স পাঠানোর খরচে এলডিসি দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক

    সেপ্টেম্বর 7, 2026
    অর্থনীতি

    মাছের উৎপাদন বাড়ছে, কিন্তু কমছে প্রবৃদ্ধির গতি

    সেপ্টেম্বর 7, 2026
    অর্থনীতি

    বাংলাদেশে ৯৫০ মিলিয়ন ডলারের সমুদ্রভিত্তিক এলএনজি টার্মিনালের প্রস্তাব

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.