Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে: চীনা রাষ্ট্রদূত
    অর্থনীতি

    বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে: চীনা রাষ্ট্রদূত

    নিউজ ডেস্কঅক্টোবর 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘ইতিহাসের সেরা অবস্থানে’ রয়েছে বলে আখ্যায়িত করেছেন। রাজনৈতিক আস্থার গভীরতা, অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।
    ‘অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে হাত ধরাধরি করে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে’ শীর্ষক ওই বিবৃতিতে তিনি জানান, এই গভীর বন্ধুত্ব উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করছে এবং নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
    একইসঙ্গে তিনি বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নতুন সরকারের প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বৃহত্তর ভূমিকার পাশাপাশি যেকোনো বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতার কথা স্পষ্ট করেন।
    চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত করেছেন ইয়াও ওয়েন।
    তিনি জানান, ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছান এবং নতুন যুগে ‘শেয়ারড ফিউচার’ বা অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে বাংলাদেশ-চীন সম্পর্ককে এক নতুন মাত্রায় উন্নীত করেন। এই অগ্রগতি দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করেছে।
    এছাড়া, চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫১তম বার্ষিকী এবং বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) অংশীদারত্বের দশম বার্ষিকী পালিত হচ্ছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে তিনি মনে করেন।
    রাষ্ট্রদূত হিসেবে তিন বছর নয় মাস দায়িত্ব পালনের পর শিগগিরই বিদায় নিতে যাওয়া ইয়াও ওয়েন তার এই সময়কালকে কূটনৈতিক জীবনের সবচেয়ে অর্থবহ ও অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। নিজের মেয়াদকালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে এ দেশের মানুষের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি।
    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কার ও উন্নয়নের নতুন পথে যাত্রা করা বাংলাদেশের মানুষের অসামান্য ধৈর্য ও জাতীয় মর্যাদাবোধের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
    ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট ও রংপুরের মতো অঞ্চলে সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের তরুণদের উন্নত জীবনের আকাঙ্ক্ষা এবং প্রবল আত্মবিশ্বাস তাকে মুগ্ধ করেছে। তরুণদেরই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ উল্লেখ করে তিনি বাংলাদেশের এক উজ্জ্বল আগামীর বিষয়ে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।
    বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও দৈনন্দিন জীবনযাত্রার দ্রুত পরিবর্তনের চিত্রও তার বিবৃতিতে উঠে এসেছে। উড়ালসড়ক নির্মাণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ঢাকার বদলে যাওয়া স্কাইলাইন এবং মোবাইল পেমেন্টের ক্রমবর্ধমান ব্যবহারের প্রশংসা করেন তিনি।
    পাশাপাশি চীনের নিজস্ব উন্নয়ন প্রসঙ্গের অবতারণা করে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থায় নানা বিঘ্ন ঘটা সত্ত্বেও চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
    কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং মহাকাশ গবেষণায় চীনের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তিনি তুলে ধরেন। এছাড়া, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলটির কঠোর সুশাসন ও আত্ম-সংস্কার নীতির প্রশংসা করেন।
    জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা সুরক্ষায় এবং গ্লোবাল ডেভেলপমেন্ট, সিকিউরিটি, সিভিলাইজেশন ও গভর্ন্যান্স উদ্যোগ এগিয়ে নিতে চীন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ইয়াও ওয়েন।
    বিদায়বেলায় তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং বন্ধুত্বের স্মৃতি রোমন্থন করে বলেন, তিনি যেখানেই থাকুন না কেন, তার হৃদয় এই ভূখণ্ড এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের সাথে গভীরভাবে যুক্ত থাকবে।
    তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে এবং দুই দেশের মানুষের জন্য তা আরও কল্যাণ বয়ে আনবে।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মূল্যস্ফীতি সামান্য কমলেও কমছে না মানুষের জীবনযাত্রার ব্যয়

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.