Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি চাহিদা মেটাতে ৬ চালান এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ
    অর্থনীতি

    জ্বালানি চাহিদা মেটাতে ৬ চালান এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 25, 2026অক্টোবর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ছয়টি চালান কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে পাঁচটি চালান কেনা হবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এবং একটি কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে।

    শনিবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ছয় চালান এলএনজি কেনার দুটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটির অনুমোদনের সুপারিশ করা হয়।

    প্রথম প্রস্তাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ চালান এলএনজি কেনার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে। প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতিতে অতিরিক্ত চালান কেনার সুযোগ রাখার প্রস্তাবও রয়েছে।

    এই পাঁচ চালানের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে, দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক চালান এলএনজি কেনার কথা বলা হয়েছে। চালানটি ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দরের পরিবর্তে ভিন্ন মূল্যে গ্যাস কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

    কাতার থেকে কেনার প্রস্তাবিত মূল্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে জেকেএম মূল্যের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম। এ প্রস্তাবেও কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে রাখা হয়েছে।

    ছয় চালান এলএনজি কেনার প্রস্তাবের অনুমোদনের সুপারিশ দেশের জ্বালানি সরবরাহ পরিকল্পনার একটি অংশ। তবে প্রস্তাবিত ক্রয়মূল্য, চূড়ান্ত অনুমোদন এবং সরবরাহের শর্ত অনুযায়ী এ আমদানির আর্থিক প্রভাব নির্ধারিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পেঁয়াজ ভালো রাখার সেন্সর গুদাম,১০ বছরে খরচ মাত্র ২৫ হাজার টাকা

    অক্টোবর 25, 2026
    অর্থনীতি

    ইইউর ডেনিম রপ্তানির বাজারে মন্দার মধ্যেও শীর্ষে বাংলাদেশ

    অক্টোবর 25, 2026
    অর্থনীতি

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

    অক্টোবর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.