Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানির চাপে বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা
    অর্থনীতি

    আমদানির চাপে বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বাড়তে শুরু করেছে মার্কিন ডলারের দাম। দীর্ঘদিন প্রতি ডলার ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় পরিশোধে ডলারের দাম বেড়েছে প্রায় এক টাকা। বর্তমানে ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। অন্যদিকে খোলাবাজারে প্রতি ডলার কিনতে গুনতে হচ্ছে ১২৮ টাকারও বেশি।

    ব্যাংকিং খাতের তথ্য অনুযায়ী, আমদানি ঋণপত্র বা এলসি নিষ্পত্তিতে কোনো কোনো ব্যাংকে প্রতি ডলারের দাম ১২৪ টাকা ৯০ পয়সা ছাড়িয়েছে। মূলত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির দায় পরিশোধে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়লেও আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের চাহিদার সঙ্গে সরবরাহ তাল মেলাতে পারছে না।

    বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন ভারসাম্যের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে মাত্র ৭ শতাংশ। এ সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ১৮৬ কোটি ডলার।

    ফলে অর্থবছরের প্রথম তিন মাসে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৫৭১ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৬ কোটি ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধান বৈদেশিক মুদ্রাবাজারে বাড়তি চাপ তৈরি করছে।

    আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জ্বালানি খাত। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি। অথচ গত অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ২০৬ কোটি ডলারের কম। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে ১০৫ শতাংশের বেশি।

    ব্যাংকারদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কেনার কারণে আমদানি ব্যয় বেড়েছে। বিশেষ করে এলএনজির আমদানি দায় পরিশোধ করতে বিপুল পরিমাণ ডলারের প্রয়োজন হচ্ছে। এতে ব্যাংকগুলোর ওপর বৈদেশিক মুদ্রা সরবরাহের চাপ বাড়ছে।

    জ্বালানির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ভোগ্যপণ্য আমদানিতে খরচ হয়েছে ১৪০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫০ শতাংশ বেশি।

    সামনে রমজান মাসকে কেন্দ্র করে ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলার মতো পণ্যের আমদানি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এসব পণ্য আমদানির জন্য নতুন ঋণপত্র খোলা হলে ডলারের চাহিদা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।

    তবে একই সময়ে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ শিল্প উৎপাদন ও বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত যন্ত্রপাতি ও মূলধনি পণ্যের আমদানি কমলেও জ্বালানি ও ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে।

    অন্যদিকে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক থাকলেও তা ডলারের বাড়তি চাহিদা সামাল দেওয়ার জন্য যথেষ্ট হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৫৯ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

    তবে আমদানি ব্যয় বৃদ্ধির হার রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির হারের চেয়ে বেশি হওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ তৈরি হয়েছে। প্রথম প্রান্তিকে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৮২ কোটি ডলার।

    একই সময়ে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ১১৬ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এ হিসাবে ৮৫ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল। ফলে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

    ডলারের বাজারে সরবরাহ বাড়াতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই নিলামে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৩৫ পয়সা।

    তবে রিজার্ভ থেকে ডলার সরবরাহের পরও বাজারের চাপ পুরোপুরি কমেনি। সর্বশেষ হিসাবে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ হাজার ৪৮৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

    এদিকে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার প্রবণতা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন বা এনওপি ইতিবাচক থাকার পরও ডলারের দাম এতটা বাড়ার কথা নয়।

    তিনি জানান, ডলারের সংকটের অজুহাতে কোনো পক্ষ যাতে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ডলারের দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কারণের বাইরে সংশ্লিষ্ট সমন্বয়কারী প্রতিষ্ঠান বা ব্যাংকারদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান বলেন, ব্যাংকসহ বিভিন্ন পর্যায়ে ডলারের দাম বেড়েছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    অর্থনীতিসংশ্লিষ্টদের মতে, আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ডলারের বাজারে চাপ আরও বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির চাহিদা বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    চার মাসে আমদানি ব্যয় বেড়েছে ১৫ শতাংশের বেশি

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    গ্রামীণ পর্যটন বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

    নভেম্বর 23, 2026
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.