Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সার কারখানা ছাড়া সব শিল্পপ্রতিষ্ঠান যাবে বেসরকারি খাতে: শিল্পমন্ত্রী
    অর্থনীতি

    সার কারখানা ছাড়া সব শিল্পপ্রতিষ্ঠান যাবে বেসরকারি খাতে: শিল্পমন্ত্রী

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খন্দকার আব্দুল মুক্তাদির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাকি সব কারখানা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

    শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, পিপিপির আওতায় দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি ও মুনাফা ভাগাভাগি-এই তিন পদ্ধতির যেকোনো একটিতে কারখানাগুলো হস্তান্তর করা হবে।

    হস্তান্তরের সময়সীমা নিয়ে মন্ত্রী বলেন, দরপত্র আহ্বানের সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একেকটি কারখানা হস্তান্তর সম্ভব হবে। এ সময়ের মধ্যে দরপত্র মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষা শেষ করে নির্বাচিত উদ্যোক্তাকে কারখানা বুঝিয়ে দেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক গঠনের সম্ভাবনা নিয়েও  বলা হয় আপাতত সরকারের লক্ষ্য বিদ্যমান ব্যবস্থার মধ্যেই উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করা। তাঁর মতে, ছয় থেকে বারো লাখ টাকার ঋণ নিতেও অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংকের জামানতের শর্ত পূরণ করতে পারেন না।

    এ সমস্যা সমাধানে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রী জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি কর্মসূচির আওতায় এখন দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ মেলে; ভবিষ্যতে এই সীমা বাড়ানো হবে। বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ছোট উদ্যোক্তারা কীভাবে সহায়তা পেতে পারেন, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশনের বোর্ডের কাছে সুপারিশও চাওয়া হবে।

    বিএসটিআইয়ের সনদ পাওয়ার ভোগান্তির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, রাজশাহী, পাবনাসহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে গিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে তিনি শুনেছেন, সনদ পেতে তাদের কষ্ট হয় এবং ফি নিয়েও আপত্তি আছে। অনেক ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয়ের নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এ বিষয়ে কাজ চলছে এবং ভবিষ্যতে সহজ সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিচারপ্রার্থীদের জন্য সব জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    আবারও বড় দরপতন স্বর্ণের, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    রায় লেখা যাবে না এআইয়ের ওপর নির্ভর করে: প্রধান বিচারপতি

    আইন আদালত নভেম্বর 22, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.