Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য
    অর্থনীতি

    এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, ২২ নভেম্বর ২০২৬ ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এ খাতের অংশ ৩৫ শতাংশে নেওয়া হবে এবং নতুন করে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।

    রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করেন তিনি।

    প্রধানমন্ত্রী জানান, বদলে যাওয়া অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা-২০২৬’-এর খসড়া তৈরি করেছে। খুব শিগগির এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই এ নীতিমালার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

    ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় উৎপাদন ও সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে। এসএমইকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক এবং রপ্তানিমুখী উৎপাদনের অংশ করার ওপর জোর দেন তিনি।

    এসএমই ফাউন্ডেশন এ পর্যন্ত ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এগুলোকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও সৃজনশীল অর্থনীতি কর্মসূচির আওতায় বিকশিত করা হবে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে, যার ফলে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে উঠবে বলে জানান প্রধানমন্ত্রী।

    মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণ পাওয়ার জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যাকে এ খাতের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি। এসব সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষ্য, সরকার ইতিমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।

    তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে বিশ্ববাজারে ঢোকার সময় এসেছে। উদাহরণ হিসেবে তিনি ইতালির কথা তোলেন, যেখানে বিভিন্ন অঞ্চল চামড়া, জুতা বা সিরামিক টাইলসের মতো নির্দিষ্ট পণ্যে বিশেষায়িত হয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান গড়েছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম, তাই এটি সরকারের অন্যতম অগ্রাধিকার।

    অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেন প্রধানমন্ত্রী। বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা বিভাগে এসব পুরস্কার দেওয়া হয়।

    শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বক্তব্যের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অবশেষে দুই লাখের নিচে নামল স্বর্ণের দাম

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ৮০ লাখ ডলার

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    ফিনল্যান্ডের জলসীমায় ড্রোন হামলা, জ্বলছে রুশ পণ্যবাহী জাহাজ

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.