Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি, তাহলে এই টাকার উৎস কী?
    অর্থনীতি

    সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি, তাহলে এই টাকার উৎস কী?

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইনফোগ্রাফিক: সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন বেতনকাঠামো, নতুন প্রকল্প ও বিভিন্ন কর্মসূচির কারণে সরকারের ব্যয় বাড়ছে, অথচ রাজস্ব আদায় সেভাবে বাড়ছে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আয় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

    আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে। চলতি অর্থবছরে সংস্থাটিকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করতে হবে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। কিন্তু প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা, আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা।

    খাত ভিত্তিক ব্যয়ের চিত্রে সবচেয়ে বড় চাপ নতুন প্রকল্পে। গত ৯ মাসে একনেকে অনুমোদন পাওয়া ৭৮টি নতুন প্রকল্পের ব্যয় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে পাঁচটি বড় প্রকল্পেই খরচ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো পুরো বাস্তবায়নের পর বছরে বাড়তি ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় ঘটাবে। বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনায় ব্যয় হবে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। জ্বালানি খাতে ভর্তুকিতে ৪৮ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ শোধে প্রায় ৬১ হাজার ৫০০ কোটি টাকা লাগবে। ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে খরচ হবে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া ক্ষুদ্র কৃষকদের কৃষিঋণ মওকুফে প্রায় দেড় হাজার কোটি টাকা এবং কৃষক কার্ডে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

    ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া পাঁচ গুণ হয়ে ১৬ হাজার ৬০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। সরকারের অভ্যন্তরীণ ঋণ প্রথমবারের মতো সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বিদেশি ঋণের স্থিতি ১১ হাজার ৩৪৩ কোটি ডলার। জুলাই-সেপ্টেম্বরে ৬৬ কোটি ডলারের বিদেশি ঋণ এলেও শোধ করতে হয়েছে ১৩৫ কোটি ডলার। এর বাইরে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ নিয়ে আলোচনা চলছে, এডিবির কাছে প্রায় এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে এবং নিউইয়র্ক ও লন্ডন স্টক এক্সচেঞ্জে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে।

    অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, নতুন প্রকল্প, বেতনকাঠামো ও ভর্তুকির মতো বাড়তি ব্যয় করার নিজস্ব আর্থিক সক্ষমতা সরকারের নেই। রাজস্ব সংস্কার ছাড়া ধারদেনায় চললে ভবিষ্যতে বোঝা আরও বাড়বে। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ব্যয় বাড়াতে হচ্ছে এবং রাজস্ব আদায় বাড়ানোর নতুন পথে হাঁটা হয়েছে।

    সূত্র: প্রথম আলো
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে শীর্ষে কয়লা, চার বছরে ব্যবহার বেড়েছে ৩২৮ শতাংশ

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    টানা নয় দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    উপকূলীয় অঞ্চলে হারিয়ে যাচ্ছে মহিষের চারণভূমি

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.