Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টিকা ও কম্বল কিনতে ৫৮২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন সরকারের
    অর্থনীতি

    টিকা ও কম্বল কিনতে ৫৮২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন সরকারের

    হাসিব উজ জামাননভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পাঁচ ধরনের টিকা এবং শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের জন্য কম্বল কিনতে ৫৮২ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ২৬৮ টাকা ব্যয় করবে সরকার। এর মধ্যে জাতিসংঘের শিশু তহবিলের মাধ্যমে টিকা কিনতে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে কম্বল কিনতে ব্যয় করা হবে ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা।

    ২০২৬-২৭ অর্থবছরের জন্য নেওয়া এই দুটি ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু রাখা জরুরি। এ লক্ষ্যেই ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের বাইরে অতিরিক্ত ছয় মাসের চাহিদা পূরণে পাঁচ ধরনের টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রস্তাবিত টিকার মধ্যে রয়েছে ৭ লাখ ৮০ হাজার শিশুরোগ প্রতিরোধী বিসিজি টিকার শিশি, ১১ লাখ ৯০ হাজার এমআর টিকার শিশি, ৭ লাখ ৫০ হাজার বিওপিভি টিকার শিশি, ৬১ লাখ ২০ হাজার পেন্টাভ্যালেন্ট টিকার শিশি এবং ১৫ লাখ ৯০ হাজার পিসিভি টিকার শিশি। সব মিলিয়ে এসব টিকা কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। সরকারি তহবিল থেকে এ অর্থের সংস্থান করা হবে। ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্যসেবা বিভাগের মতে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ করতে তুলনামূলক বেশি সময় প্রয়োজন হয়। এ ছাড়া খোলাবাজারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকা পাওয়া যায় না। একই সঙ্গে টিকার গুণগত মান বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। এসব কারণে টিকাদান কর্মসূচি নিরবচ্ছিন্ন রাখতে জাতিসংঘের শিশু তহবিলের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব করা হয়েছে।

    অন্যদিকে শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব কম্বল সংগ্রহ করা হবে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবছর শীতার্ত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা নিশ্চিত করতে সরকার কম্বল কিনে বিতরণ করে। চলতি অর্থবছরে এ খাতে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার জন্য নতুন প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

    মন্ত্রণালয়ের মতে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কেনার প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে আসন্ন শীত মৌসুমে অসহায় মানুষের মধ্যে যথাসময়ে কম্বল বিতরণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা-২০২৫ অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।

    প্রস্তাবে আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। এ কারণে এসব এলাকার শীতার্ত ও অসহায় মানুষের কাছে সময়মতো কম্বল পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আবার বাড়ল সোনার দাম, ভরিতে ১ হাজার ৪৯ টাকা

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    ডেঙ্গুযুদ্ধে ব্রাজিলের নতুন চমক, ব্যাকটেরিয়া দিয়ে এডিস মশা ‘কুপোকাত’

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    পোশাকশ্রমিকের মজুরির দৌড়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.