Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি বিনিয়োগ আনলে বাংলাদেশিরা পাবেন ১.২৫ শতাংশ প্রণোদনা
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগ আনলে বাংলাদেশিরা পাবেন ১.২৫ শতাংশ প্রণোদনা

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে নতুন বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করলে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা পাবেন বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে এ সুবিধা পেতে দেশে অন্তত ১০ লাখ মার্কিন ডলারের নতুন ইক্যুইটি বিনিয়োগ আনার ব্যবস্থা করতে হবে। প্রণোদনা পেতে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শর্তও পূরণ করতে হবে।

    এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে গেজেট প্রকাশ করা হয়। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত নীতিমালাটি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

    নীতিমালা অনুযায়ী, দেশের সব নাগরিকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে প্রণোদনা পেতে হলে বিনিয়োগটি অবশ্যই নতুন ইক্যুইটি বিনিয়োগ হতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং ব্যবস্থায় তা চূড়ান্তভাবে নথিভুক্ত থাকতে হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা পুরোনো ব্যবসার উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। তবে বিদ্যমান কোনো বিনিয়োগকারী সম্পূর্ণ নতুন খাতে বা অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ আনলে তা বিবেচিত হতে পারে।

    প্রণোদনা পেতে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত পোর্টালে প্রাক্‌-নিবন্ধন করতে হবে। এ সময় আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিনিয়োগের অর্থ দেশে আসার পর বা এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তত ৭০ শতাংশ নম্বর পেলে আবেদনকারী প্রণোদনার জন্য যোগ্য হবেন।

    অনুমোদিত প্রণোদনার অর্থ দুই ধাপে দেওয়া হবে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট অর্থের ৫০ শতাংশ পাওয়া যাবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তবে সে ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং বিনিয়োগের অর্থ ইক্যুইটি হিসেবে বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে।

    বিনিয়োগের অর্থের বৈধতা নিশ্চিত করতে বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য যাচাই করা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ সুবিধার জন্য গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।

    নীতিমালায় প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যালোচনা কমিটি এবং আবেদন যাচাই-বাছাইয়ের জন্য অর্থ বিভাগের প্রতিনিধির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে। অর্থ বিভাগের এফডিআই প্রণোদনা তহবিল থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় অর্থ দেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।

    নীতিমালাটি কার্যকর হওয়ার আগেই দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ প্রতিবছর আবেদন, প্রণোদনা বিতরণ ও এফডিআইসংক্রান্ত তথ্য প্রকাশ করবে। একই সঙ্গে জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালার কার্যকারিতা পর্যালোচনা করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন মার্কিন শুল্কের খড়্গ: রপ্তানি বাঁচাতে জোরালো কূটনীতি জরুরি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বাংলাদেশের পোশাকের অর্ডার ভারতে সরিয়ে নিচ্ছে বিদেশি ব্র্যান্ড

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২.৩৪ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.