Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন, আঞ্চলিক সহযোগিতার আহ্বান
    অর্থনীতি

    তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন, আঞ্চলিক সহযোগিতার আহ্বান

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক দশকের প্রবৃদ্ধির পর গত তিন অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন প্রায় ১০ শতাংশ কমেছে। লাখ লাখ মানুষের জীবিকা ও বঙ্গোপসাগর অঞ্চলে বছরে ৩০০ কোটি ডলারের বেশি আয়ের এই মাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

    রাজধানীতে গতকাল শুরু হওয়া তিন দিনের আঞ্চলিক কর্মশালা “সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব ইলিশ ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন”-এর উদ্বোধনী দিনে এ আহ্বান আসে। কর্মশালায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবিদ ও মৎস্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

    বিশ্বে ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি হয় বাংলাদেশে। ২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন, যা ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে পরবর্তী তিন অর্থবছরে উৎপাদন কমবে বলে ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান মন্তব্য করেছেন।

    তিনি অতিরিক্ত আহরণ, অবৈধ মাছ ধরা, নিষিদ্ধ জাল ব্যবহার, নদীতে পলি জমা, ইলিশের আবাসস্থলে চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বৃদ্ধিকে উৎপাদন কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

    কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি উৎপাদন কমে যাওয়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ। পরিযায়ী প্রকৃতির কারণে এ মাছ রক্ষায় তিন দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তিনি জোর দেন। মন্ত্রী সতর্ক করেন, অতিরিক্ত আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার সরকার সহ্য করবে না। তবে নদীর তলদেশে পলি জমা ও জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণও উৎপাদনে প্রভাব ফেলছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, ইলিশ জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের মধ্যে চলাচল করে। তাই এর সংরক্ষণ জাতীয় সীমানা ছাড়িয়ে সমন্বিত ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। ব্যবস্থাপনা কৌশলে শুধু পরিবেশগত নয়, সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিকও বিবেচনায় নিতে হবে। সংরক্ষণ ব্যবস্থায় জেলেদের জীবিকাও সুরক্ষিত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

    ক্ষুদ্র জেলেদের আর্থিক ঝুঁকির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের অনেকেই দাদনদারদের মতো অনানুষ্ঠানিক ঋণদাতাদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। ঋণের ফাঁদে পড়া ঠেকাতে তিনি প্রাতিষ্ঠানিক সহজ ঋণ ও ক্ষুদ্রঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

    বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি কৃষ্ণন পান্ডিয়ান ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশকে ‘রোল মডেল’ হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, উদীয়মান সংকট মোকাবিলায় আঞ্চলিক উদ্যোগে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ।

    ভারতীয় ইলিশ গবেষক ড. অমিয় কুমার সাহু একটি আঞ্চলিক ডেটাবেজ তৈরি, ইলিশ ব্যবস্থাপনায় বিশেষ টাস্কফোর্স গঠন এবং বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ নিশ্চিত করতে আন্তঃসরকার সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। মিয়ানমারেও ইলিশ উৎপাদন কমছে জানিয়ে ওয়ার্ল্ডফিশ মিয়ানমারের সাবেক প্রধান খিন মং সোয়ে বলেন, বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত মাছ ধরা এই সমস্যার অংশ।

    কর্মশালার আহ্বায়ক ও ইলিশ গবেষক আব্দুল ওয়াহাব বলেন, উৎপাদন কমার প্রবণতা উদ্বেগজনক হলেও তা অপরিবর্তনীয় নয়। তিনি আরও বলেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশ আবার আগের অবস্থানে ফিরতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    লোকাল এলসির তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ চালু, বছরে সাশ্রয় ৬-৭ মিলিয়ন ডলার

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    রাজস্ব আয় বাড়ছে না, সুদ পরিশোধেই চলে যাচ্ছে বাজেটের বড় অংশ

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    প্রিমিটেকের প্লাস্টিক কারখানা চালু, মাসে বিক্রির লক্ষ্য ১৫০ কোটি টাকা

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.