Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেকারত্ব ও কর্মসংস্থান: অর্থনৈতিক পুনর্গঠনের চ্যালেঞ্জ
    অর্থনীতি

    বেকারত্ব ও কর্মসংস্থান: অর্থনৈতিক পুনর্গঠনের চ্যালেঞ্জ

    সিভি ডেস্কজানুয়ারি 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেকারত্ব ও কর্মসংস্থান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নয়নের পেছনে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী এক গুরুত্বপূর্ণ সম্পদ। তবে এই সম্ভাবনা তখনই পূর্ণতা পাবে যখন তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে দেশের বেকারত্ব পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষতঃ শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান থাকলেও শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং অনেক খাতে কর্মসংস্থান সৃষ্টির গতি ধীর। একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নের ফলে শ্রমের ধরণ পরিবর্তিত হওয়ায় অনেক কর্মী তাদের দক্ষতাকে প্রাসঙ্গিক রাখতে হিমশিম খাচ্ছে।

    বেকারত্ব কেবল একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ নয়, এটি সামাজিক অস্থিরতা ও দারিদ্র্য বৃদ্ধিরও কারণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক পুনর্গঠন এবং উন্নয়নের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি একটি অবশ্যম্ভাবী চাহিদা।

    বেকারত্ব ও কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি:
    বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অসম্ভব। কিন্তু দেশের বর্তমান শ্রমবাজারে বেকারত্বের চিত্র হতাশাজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী- ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে দেশে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিল। আরও উদ্বেগজনক হলো এই বেকার জনগোষ্ঠীর মধ্যে ১২ শতাংশই উচ্চশিক্ষিত, যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

    বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলো থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার আরও বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, এই শিক্ষার্থীদের মধ্যে ৪২ থেকে ৪৮ শতাংশ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বেকার অবস্থায় রয়েছেন।

    এই পরিস্থিতি দেশের দক্ষ মানবসম্পদ ব্যবহারের ঘাটতি এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতার দিকটি স্পষ্টভাবে উঠে এসেছে। কোভিড- ১৯ মহামারির সময় অনেকে কর্মসংস্থান হারিয়েছে। এরপর থেকে অর্থনীতির বিভিন্ন খাত পুনরুদ্ধারের চেষ্টা করলেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা সম্ভব হয়নি। বিশেষতঃ গার্মেন্টস ও ক্ষুদ্র ব্যবসা খাত এখনও পুরোপুরি পুনর্গঠন করতে পারেনি। তাছাড়া
    তথ্যপ্রযুক্তি খাত এবং ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ দ্রুত এগোলেও, দক্ষতার অভাবে অনেক তরুণ এই সুযোগ কাজে লাগাতে পারছে না।

    বেকারত্বের প্রভাব: বেকারত্ব একটি জাতীয় সমস্যা, যা ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং দেশের অর্থনীতিতে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। যখন একজন মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়, তখন তা কেবল তার ব্যক্তিগত জীবনের সমস্যার কারণ হয় না; বরং সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। বেকারত্বের অন্যতম প্রধান প্রভাব ব্যক্তির আর্থিক অবস্থার অবনতি। কাজ না থাকার ফলে ব্যক্তি তার পরিবারের জন্য ন্যূনতম প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। এটি ধীরে ধীরে মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। বিশেষতঃ দীর্ঘমেয়াদি বেকারত্ব হতাশা এবং মানসিক চাপের সৃষ্টি করে, যা ব্যক্তির আত্মবিশ্বাস এবং কাজের আগ্রহ কমিয়ে দেয়।

    বেকারত্ব কেবল ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ থাকে না; এটি সমাজে অস্থিরতা এবং অপরাধ প্রবণতার জন্ম দেয়। কাজ না পাওয়ার হতাশা অনেককে অনৈতিক পথ বেছে নিতে প্রলুব্ধ করে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের কারণে মাদকাসক্তি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি এবং সহিংসতার মতো সমস্যাগুলো বাড়তে দেখা যায়।

    অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। উচ্চ বেকারত্বের হার দেশের অর্থনৈতিক বৈষম্যকে আরও গভীর করে তোলে। যখন সমাজের একটি বড় অংশ কর্মহীন থাকে, তখন তারা উৎপাদনশীলতার অংশ হতে পারে না। এর ফলে দেশের মোট আয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। পাশাপাশি দীর্ঘ সময় ধরে বেকারত্ব থাকার কারণে শ্রমশক্তি ক্রমাগত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটি কর্মক্ষম জনশক্তির দক্ষতাকে হ্রাস করে এবং তাদের নতুন কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনাকে সীমিত করে।
    বেকারত্বের আরেকটি গুরুতর প্রভাব হলো সামাজিক স্থিতিশীলতার অভাব। বেকারত্বের কারণে সমাজে বৈষম্য বাড়ে এবং বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এটি কখনো কখনো সামাজিক সংঘাত এবং বিশৃঙ্খলার রূপ নিতে পারে।

    কীভাবে এগিয়ে যাওয়া যায় এই সংকট থেকে: বেকারত্ব বাংলাদেশের অন্যতম বড় সমস্যা, যা দেশের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দিলে বেকারত্ব কমানো যেতে পারে। বর্তমান পরিপ্রেক্ষিতে নিচে এই সমস্যার সমাধানে সম্ভাব্য কিছু পথ নিয়ে আলোচনা করা হলো।

    প্রথমতঃ কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিনিয়োগ বাড়িয়ে নতুন শিল্প, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে এবং তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি পাবে।

    দ্বিতীয়তঃ শিক্ষাব্যবস্থার পুনর্গঠন একান্ত প্রয়োজন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো কর্মমুখী শিক্ষা ও দক্ষতার অভাব রয়েছে। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাকে আধুনিক ও বাস্তবমুখী করতে হবে। প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা এবং উদ্ভাবনী শিক্ষার প্রতি জোর দেওয়া হলে তরুণদের দক্ষতা উন্নত হবে এবং তারা শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

    তৃতীয়তঃ চাকরির সীমিত সুযোগের কারণে অনেক শিক্ষিত তরুণ তাদের মেধা ও যোগ্যতার যথাযথ ব্যবহার করতে পারছে না। তাই চাকরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে।

    চতুর্থতঃ প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে বেকারত্ব দূর করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির জন্য তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র চালু করে তরুণদের গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দিলে দেশে বৈদেশিক আয়ের প্রবাহও বাড়বে।

    পঞ্চমত: উদ্যোক্তা উন্নয়নের দিকে জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা শুরু করতে তরুণদের উৎসাহিত করা যেতে পারে। এজন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং ব্যবসায়িক পরিকল্পনার সহায়তা প্রদান করতে হবে। স্টার্টআপ উদ্যোগগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা দরকার। উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ তরুণদের নতুন কর্মক্ষেত্র গড়ে তুলতে এবং বেকারত্ব কমাতে সহায়ক হবে।

    অবশেষে নারী কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অনেক নারী যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছেন না। নারীদের জন্য একটি সহায়ক কর্মপরিবেশ তৈরি করা গেলে শ্রমবাজারে তাদের ভূমিকা বাড়বে। যা জাতীয় উৎপাদনশীলতা এবং আয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

    সামগ্রিকভাবে বেকারত্ব সমস্যার সমাধানে একটি সমন্বিত পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ জরুরি। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং নতুন কর্মক্ষেত্র তৈরির মতো পদক্ষেপ গ্রহণ করলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একটি কর্মক্ষম জাতিই একটি সমৃদ্ধ দেশের ভিত্তি। বেকারত্ব বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের পথে একটি বড় চ্যালেঞ্জ। তরুণ প্রজন্ম দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এই সম্পদ তখনই কাজে লাগবে যখন তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা, প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানো এবং উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা বেকারত্ব হ্রাস করে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    বাণিজ্য বিরোধ, তাইওয়ান ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র ও চীন কি কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে?

    মে 12, 2026
    বিশ্লেষণ

    ইয়েমেন: সৌদি-সমর্থিত সালাফি কমান্ডারদের উত্থান

    মে 12, 2026
    মতামত

    নির্বাচনী বিপর্যয়ের পর যুক্তরাজ্যের লেবার পার্টি রাজনৈতিক বিস্মৃতির ঝুঁকিতে পড়েছে

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.