Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অর্থনীতির মেরুদন্ডের শক্তি বৃদ্ধি
    অর্থনীতি

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অর্থনীতির মেরুদন্ডের শক্তি বৃদ্ধি

    কাজি হেলালএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অর্থনীতির মেরুদন্ডের শক্তি বৃদ্ধি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজকের বৈশ্বিক অর্থনীতির প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সেই দেশের নিজস্ব উৎপাদন ও শিল্পখাতকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই খাতে সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত পথ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের বিকাশ। একে অর্থনীতির “মেরুদণ্ড” বলা হয়। আর এই মেরুদণ্ড যত মজবুত হয়, দেশের সার্বিক অর্থনীতি ততই স্থিতিশীল ও সৃজনশীল হয়ে ওঠে।

    স্বল্প পুঁজি, সীমিত জায়গা ও অল্প সংখ্যক কর্মী নিয়ে গড়ে ওঠা এসব শিল্প আজ হাজার হাজার মানুষের জীবিকা, স্বপ্ন আর সাফল্যের গল্প হয়ে উঠেছে। একটি দেশের অর্থনৈতিক ভিত্তি যতটা না বড় বড় শিল্পে, তার চেয়েও বেশি গড়ে ওঠে এই ছোট ছোট উদ্যোগগুলোর সম্মিলিত অবদানে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন মানে শুধুই অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং তা একটি আত্মনির্ভর, কর্মসংস্থানমুখী ও টেকসই সমাজ গঠনের পথও তৈরি করে।

    SME খাত কী এবং কেন গুরুত্বপূর্ণ: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) বলতে এমন সব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝায়, যেগুলো তুলনামূলকভাবে কম পুঁজি, সীমিত কর্মী এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিচালিত হয়। এই খাতের সবচেয়ে বড় শক্তি হলো— অল্প বিনিয়োগে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

    বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে SME খাতের অবদান অনেক বড়। দেশের জিডিপির প্রায় ২৮ শতাংশ এই খাত থেকে আসে। শিল্পখাতে কর্মসংস্থানের ৮০ শতাংশেরও বেশি মানুষ SME খাতেই কাজ করে। আবার বেসরকারি খাতে জিডিপির যেটুকু অবদান তার মধ্যে শিল্পের অবদান প্রায় ৩৭ শতাংশ, যার বেশিরভাগই আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে।

    অর্থনীতিতে SME খাতের কার্যকর ভূমিকা: বাংলাদেশের অর্থনীতি মূলতঃ রপ্তানিনির্ভর, আর পোশাক শিল্প এখানে অন্যতম চালিকাশক্তি। দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে, যা অনেকাংশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সম্পর্কিত। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি খাত, কুটির শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স-ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব খাতের সঙ্গেও SME খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বড় অংশই এই ছোট ও মাঝারি উদ্যোগগুলোর মাধ্যমে পরিচালিত হয়।

    সব মিলিয়ে SME খাত শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করছে না বরং দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিচ্ছে—যা দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    এসএমই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান: বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর অগ্রগতির পথে রয়েছে নানা ধরনের চ্যালেঞ্জ। এসব সমস্যাকে চিহ্নিত করে যথাযথ সমাধান গ্রহণ করা এখন সময়ের দাবি।

    বর্তমানে SME খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো অর্থায়নের সংকট। উদ্যোক্তারা সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে গিয়ে নানা জটিলতায় পড়েন। উচ্চ সুদের হার এবং বিভিন্ন কাগজপত্রের ঝামেলার কারণে তারা এনজিও বা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকতে বাধ্য হন, যেগুলোর সুদের হার আরও বেশি। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা প্রকৃতভাবে লাভবান হতে পারেন না।

    অপরদিকে অবকাঠামোগত দুর্বলতাও SME খাতের অগ্রগতিতে বড় বাঁধা। অনেক উদ্যোক্তা পর্যাপ্ত বিদ্যুৎ না পেয়ে উৎপাদন চালাতে পারেন না, আবার রাস্তা-ঘাট ও পরিবহন ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্য বাজারজাত করাও কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি ও অপ্রাপ্যতা, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়।

    বাজারজাতকরণ ক্ষেত্রেও রয়েছে বড় দুর্বলতা। অনেক সময় পণ্যের মান আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে পারে না।আবার যথাযথ বিপণন কৌশল না থাকায় বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়ে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সীমাবদ্ধতা এবং ই-কমার্সে দক্ষতার ঘাটতিও এখাতের বাজার সম্প্রসারণে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

    এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল না থাকায় উৎপাদনের গুণগত মান বাড়ানো ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ সম্ভব হয় না। অনেক উদ্যোক্তা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমতি পেতে প্রশাসনিক জটিলতায় পড়ে যান, যা সময় ও খরচ দুই-ই বাড়ায়। এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা তৈরি করে।

    এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বহুমাত্রিক ও সমন্বিত পদক্ষেপ।

    প্রথমতঃ SME উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে স্বল্পসুদে ঋণ প্রদান এবং ট্যাক্স সুবিধা নিশ্চিত করা যেতে পারে। বাজেট ঘাটতি পূরণে ভর্তুকির ব্যবস্থা করাও কার্যকর হতে পারে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে অবকাঠামো শক্তিশালী করা জরুরি।

    কাঁচামাল সহজলভ্য করতে দেশের অভ্যন্তরে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা উচিত। একইসঙ্গে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে পণ্যের মান, ডিজাইন ও প্যাকেজিং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা দরকার। যাতে তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে।

    প্রযুক্তি ব্যবহারে সহায়তা, ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ও ই-কমার্সে অংশগ্রহণ সহজ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ব্যবসার লাইসেন্স প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক সংস্কার জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি কার্যকর ও সময়োপযোগী SME নীতিমালা প্রণয়ন, যা খাতটির অগ্রগতির জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবে। এই নীতির আওতায় উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষাক্ষেত্রে ইনোভেশন ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। তরুণদের মাঝে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি করলেই ভবিষ্যতের SME খাত আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত এক অপরিহার্য ভিত্তি। এই খাত শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না বরং উদ্যোক্তা তৈরি, আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে এসএমই খাতকে আরও শক্তিশালী করতে হলে প্রয়োজন সময়োপযোগী নীতিমালা, সহজ অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের সমন্বিত উদ্যোগ। সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন অংশীদারদের যৌথ সহযোগিতায় এই খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব। ক্ষুদ্র উদ্যোগের ভিত যত দৃঢ় হবে, দেশের অর্থনীতির মেরুদণ্ড ততই শক্তিশালী হবে—এটাই ভবিষ্যতের পথনির্দেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নবম বেতন কাঠামো

    জুন 9, 2026
    অর্থনীতি

    ক্যাপাসিটি চার্জের বোঝা বিদ্যুৎ খাতের লোকসান কমাতে দেবে না

    জুন 9, 2026
    অর্থনীতি

    আপত্তি উপেক্ষা করেই একনেকে চীনা শিল্পাঞ্চল প্রকল্প

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.