মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্কের আওতা থেকে অব্যাহতি দিয়েছে। এই সিদ্ধান্তে চীন থেকে আমদানি করা অনেক ইলেকট্রনিক পণ্যও অন্তর্ভুক্ত।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আশঙ্কা ছিল—চীনে তৈরি অনেক ডিভাইসে শুল্ক আরোপের ফলে পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্যে প্রযোজ্য হবে না। একইভাবে, চীন থেকে আমদানি করা যেসব পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলোর মধ্যেও ইলেকট্রনিক পণ্য শুল্কমুক্ত থাকবে।
বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে এটিই প্রথম বড় ধরণের ছাড়। এক বিশ্লেষক একে “গেম-চেঞ্জার” পরিস্থিতি বলেও অভিহিত করেছেন। অব্যাহতির আওতায় রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল এবং মেমোরি কার্ডের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যও।
মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের টেকনোলজি গবেষণা প্রধান ড্যান আইভস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, “এটা প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের মতো একটি অবস্থা। স্মার্টফোন ও চিপ বাদ পড়া মানে চীনের শুল্ক নীতিতে এক বিশাল পরিবর্তন।” তিনি আরও বলেন, “অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট ও প্রযুক্তি খাত এই সপ্তাহে এসে অনেকটাই স্বস্তি পাবে।”
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অব্যাহতি দেওয়া হয়েছে যেন কোম্পানিগুলো তাদের উৎপাদন দ্রুত যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে পারে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “যুক্তরাষ্ট্র আর চীনের ওপর নির্ভর করে সেমিকন্ডাক্টর, চিপ, স্মার্টফোন ও ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য তৈরি করতে পারবে না।” প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এসব কোম্পানি এখন দ্রুত তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টা করছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র অ্যাপলের অন্যতম বড় বাজার। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, গত বছর অ্যাপলের বিক্রি হওয়া মোট স্মার্টফোনের অর্ধেকের বেশি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে। আর এই বিক্রির জন্য প্রস্তুত হওয়া আইফোনের প্রায় ৮০ শতাংশই তৈরি হয়েছে চীনে এবং বাকি ২০ শতাংশ ভারতে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল চীনের উপর নির্ভরতা কমিয়ে সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনার চেষ্টা করছে, ঠিক যেমনটি করছে স্যামসাং।
চীনের পরবর্তী বিকল্প হিসেবে ভারত ও ভিয়েতনাম ধীরে ধীরে আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। আর ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি ও অব্যাহতির মধ্য দিয়ে প্রযুক্তি পণ্যের উৎপাদনে নতুন গন্তব্য হিসেবে এসব দেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উল্লেখ্য, ট্রাম্প সারা বিশ্বের বহু দেশের ওপর ৯ এপ্রিল থেকে উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করেছিলেন। তবে ওইদিনই ঘোষণা আসে, চীনের বাইরে অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে চীনের ক্ষেত্রে এই শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশে উন্নীত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্কের আওতা থেকে অব্যাহতি দিয়েছে। এই সিদ্ধান্তে চীন থেকে আমদানি করা অনেক ইলেকট্রনিক পণ্যও অন্তর্ভুক্ত। শুক্রবার (১১ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।