Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামের পানি ও স্যানিটেশন উন্নয়নে ৩৪০০ কোটি টাকার অর্থায়ন বিশ্বব্যাংকের
    অর্থনীতি

    চট্টগ্রামের পানি ও স্যানিটেশন উন্নয়নে ৩৪০০ কোটি টাকার অর্থায়ন বিশ্বব্যাংকের

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রামের পানি ও স্যানিটেশন উন্নয়নে ৩৪০০ কোটি টাকার অর্থায়ন বিশ্বব্যাংকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পে সংস্থাটি ২৮ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। বর্তমানে এক মার্কিন ডলার সমান ১২১ দশমিক ৪৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

    শনিবার, ১০ মে রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকায় নিযুক্ত সংস্থাটির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি গেইল এইচ মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তি অনুযায়ী, এই প্রকল্প ২০৩০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এর আওতায় চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং জলবায়ু সহনশীল পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। পাশাপাশি উন্নত স্যানিটেশন নিশ্চিত করা এবং চট্টগ্রাম ওয়াসার প্রশাসনিক দক্ষতা ও আর্থিক টেকসইতা বৃদ্ধির কাজও এই প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হবে।

    ঋণচুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংকের অনুদান দুই ধরনের সময়সীমার আওতায় থাকবে। প্রথমত, ১৪ কোটি ডলারের অর্থায়ন আসবে বিশ্বব্যাংকের স্কেল আপ উইন্ড থেকে, যার পরিশোধে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩৫ বছর সময় থাকবে। এ অংশে কোনো সার্ভিস চার্জ বা সুদ না থাকলেও ঋণের শুরুতে ০.২৫ শতাংশ হারে ফ্রন্ট ইন্ড ফি দিতে হবে। দ্বিতীয় অংশটি ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ১২ বছরে পরিশোধযোগ্য। এ অংশের অর্থের ওপরও কোনো সুদ বা অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপ করা হবে না।

    বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। স্বাধীনতার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে ৪৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থায়ন দুই পক্ষের মধ্যে গভীর সহযোগিতা এবং আস্থার ভিত্তি তৈরি করেছে।

    বর্তমানে বিশ্বব্যাংক বাংলাদেশে ১৩ দশমিক ১০ বিলিয়ন ডলারের ৪৭টি প্রকল্পে অর্থায়ন করছে। এসব প্রকল্পের আওতায় অর্থনৈতিক ও সামাজিক খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামোগত সম্প্রসারণ এবং জ্বালানি খাতের আধুনিকায়নসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

    চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে এই প্রকল্পকে বিশেষ গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাংকের এ সহায়তা চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের প্রস্তাব—কতটা যুক্তিসংগত?

    মে 14, 2026
    অর্থনীতি

    ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত ৬

    মে 14, 2026
    অর্থনীতি

    প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা১৮৪ কোটি টাকা

    মে 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.