Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈদ্যুতিক পণ্য নির্মাণের গুরুত্বপূর্ণ কাঁচামাল বিরল খনিজের দাম কমেছে
    অর্থনীতি

    বৈদ্যুতিক পণ্য নির্মাণের গুরুত্বপূর্ণ কাঁচামাল বিরল খনিজের দাম কমেছে

    ইভান মাহমুদমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৈদ্যুতিক পণ্য নির্মাণের গুরুত্বপূর্ণ কাঁচামাল বিরল খনিজের দাম কমেছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈদ্যুতিক গাড়ি এবং অন্যান্য বিদ্যুৎচালিত প্রযুক্তিপণ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামালের দাম বিশ্ববাজারে ব্যাপকভাবে কমে গেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কোবাল্ট, লিথিয়াম ও গ্রাফাইটের মতো খনিজের দাম ২০২৩ সালের পর ৮০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অথচ বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই কাঁচামালগুলোর ব্যবহারও বেড়েছে বহুগুণ।

    প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে লিথিয়ামের দাম যেখানে আগের তুলনায় আট গুণ বেড়ে গিয়েছিল, সেখানে এখন তা একধাক্কায় ৮০ শতাংশের বেশি কমেছে। একইভাবে কমেছে গ্রাফাইট, কোবাল্ট ও নিকেলের দামও। দাম কমার মূল কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে চীন, ইন্দোনেশিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মতো দেশে খনিজ উত্তোলন ও উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। চীন বর্তমানে গ্রাফাইট ও অন্যান্য বিরল খনিজের মূল সরবরাহকারী, কোবাল্টে নেতৃত্ব দিচ্ছে কঙ্গো এবং নিকেলে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।

    আইইএ আরও জানিয়েছে, বিশ্ববাজারে এসব দেশের নিয়ন্ত্রণ আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। ২০২০ সালে চীন, ইন্দোনেশিয়া এবং কঙ্গোর হাতে গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজের বাজারের ৭৩ শতাংশ ছিল যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই উচ্চমাত্রার নির্ভরতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। কোনো একটি দেশের উৎপাদন থেমে গেলে তা প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত ত্রুটি বা রাজনৈতিক সংকটের কারণেই হোক না কেন তাৎক্ষণিকভাবে সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির মূল্যবৃদ্ধিসহ নানা সংকট সৃষ্টি করতে পারে।

    চীন শুধু খনিজ উত্তোলনেই নয়, প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের ক্ষেত্রেও শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। ২০২০ সাল থেকে বৈশ্বিক ব্যাটারি পুনর্ব্যবহার যে হারে বেড়েছে, তার দুই-তৃতীয়াংশই চীনের অবদান।

    তবে এই খনিজ নির্ভরতার পেছনে রয়েছে একটি বড় পরিবেশগত প্রশ্নও। আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ডব্লিউডব্লিউএফ এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির খনিজ বিশেষজ্ঞ টোবিয়াস কিন্ড-রিপার বলেন, ‘কঙ্গো ও ইন্দোনেশিয়ার খনিজ উৎপাদনের বিস্তারের ফলে প্রকৃতির ওপর ভয়াবহ চাপ সৃষ্টি হচ্ছে।’ তিনি জানান, বিশ্বব্যাপী চারটি খনির প্রকল্পের মধ্যে পাঁচটির একটি অবস্থিত কোনো না কোনো সংরক্ষিত বনাঞ্চলে বা তার কাছাকাছি এলাকায়। ফলে পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

    ডব্লিউডব্লিউএফ মনে করে, ইউরোপীয় ইউনিয়নের উচিত আরও সক্রিয়ভাবে এই খনিজ নির্ভরতা এবং পরিবেশগত ঝুঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ বৈশ্বিক প্রযুক্তিগত উত্তরণ ও সবুজ জ্বালানির ভবিষ্যৎ যেমন নির্ভর করছে এই কাঁচামালের ওপর তেমনি সঠিক পরিকল্পনা ছাড়া এটি পরিবেশের জন্য চরম হুমকির কারণ হতে পারে।

    এই পরিস্থিতিতে বৈশ্বিক মহলকে এখনই ভাবতে হবে কীভাবে গুরুত্বপূর্ণ খনিজে নির্ভরতা কমিয়ে টেকসই, বৈচিত্র্যময় এবং পরিবেশবান্ধব সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা যায়। নাহলে বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করেও বিশ্বের সামগ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা হুমকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.