Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজারে মুরগি-ডিমের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা
    অর্থনীতি

    বাজারে মুরগি-ডিমের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা

    ইভান মাহমুদমে 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজারে মুরগি-ডিমের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে আবারও বাড়ছে ডিমের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়, যেখানে এক মাস আগে একই ডজন ডিম বিক্রি হচ্ছিল ১১৫ থেকে ১২০ টাকায়। অর্থাৎ মাস ব্যবধানে ডিমের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

    গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ডিম ছাড়াও কিছুটা বেড়েছে মুরগি, টমেটো ও পেঁপের দাম। তবে স্বস্তির খবর হচ্ছে একই সময়ে মিনিকেট চালের দাম কমেছে।

    পাইকারি ও খুচরা ডিম বিক্রেতারা জানিয়েছেন, সবজির সরবরাহ ও মূল্যের সঙ্গে ডিমের চাহিদার এক ধরনের সম্পর্ক রয়েছে। শীতকালে সবজির সরবরাহ বেশি থাকায় সেসময় ডিমের চাহিদা কিছুটা কমে যায়। এখন সবজির দাম তুলনামূলক বেশি হওয়ায় মানুষ আবার ডিমের দিকে ঝুঁকছে। কিন্তু চাহিদা বাড়লেও উৎপাদন বাড়েনি ফলে বাজারে ডিমের দাম বাড়ছে।

    ডিমের পাশাপাশি মুরগির দামও বেড়েছে। রাজধানীর বাজারে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায়। গত সপ্তাহের তুলনায় উভয় ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

    এদিকে মিনিকেট চালের দাম কিছুটা কমে স্বস্তি ফিরিয়েছে মধ্যবিত্ত ক্রেতাদের। বোরো মৌসুমের নতুন চাল বাজারে আসায় সরবরাহ বেড়েছে ফলে দামেও এসেছে স্বাভাবিকতা। খুচরা বাজারে বেশিরভাগ মিনিকেট চাল এখন কেজিপ্রতি ৭৫ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল পাওয়া যাচ্ছে ৭৫ টাকায়, রসিদ চাল ৭২ টাকায় এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮২ টাকায়। মাসখানেক আগেও পুরনো চালের কেজি ছিল ৮৫ টাকার বেশি।

    চালের অন্যান্য ধরনগুলোর মধ্যে নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকা কেজি, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৫৮ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় এসব দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

    সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকেও নজর দিলে দেখা যায়, পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও অঞ্চলভেদে কিছুটা পার্থক্য রয়েছে। রাজধানীর বড় বাজারগুলোতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায় এবং পাড়ামহল্লায় ৬০ থেকে ৭০ টাকায়। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, আর আমদানি করা রসুনের দাম ২২০ থেকে ২৪০ টাকা কেজি।

    সবজির দাম অনেকটাই আগের মতো রয়েছে। পটোল, ঢ্যাঁড়স, টমেটো, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল ও লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। বরবটি, পেঁপে, কাঁকরোল ও বেগুনের দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা।

    মাছের বাজারেও রয়েছে চড়া দর। পাবদা মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩৫০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা এবং রুই মাছের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। কৈ মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

    মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।

    সব মিলিয়ে বলা যায়, ঢাকার বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ ভোক্তাদের চাপ বাড়াচ্ছে। তবে চালের বাজারে কিছুটা স্বস্তি দেখা দিলেও মাছ-মাংস ও প্রোটিনের অন্যান্য উৎসের দাম এখনও উচ্চমুখী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.