Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঝুঁকির মুখে বাংলাদেশের রপ্তানি, বৈষম্যের আশঙ্কা বৈশ্বিক বাণিজ্যে
    অর্থনীতি

    ঝুঁকির মুখে বাংলাদেশের রপ্তানি, বৈষম্যের আশঙ্কা বৈশ্বিক বাণিজ্যে

    ইভান মাহমুদমে 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড)
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাপী নতুন আমদানি শুল্কের ঢেউ বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রবাহে বড় ধরনের পরিবর্তন ডেকে আনতে যাচ্ছে। এর ফলে বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাণিজ্য খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো অর্থনীতিগুলো বৈষম্যমূলক পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড)।

    বৃহস্পতিবার (২২ মে) সংস্থাটি প্রকাশিত ‘স্প্যারিং দ্য ভালনারেবল: দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেনস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই শুল্কনীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে স্বল্পোন্নত দেশ (এলডিসি), ছোট দ্বীপ রাষ্ট্র, স্থলবেষ্টিত ও অন্যান্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল অর্থনীতি। যদিও এ দেশগুলোর বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণ খুবই সীমিত তবু তারাই এখন উচ্চমাত্রার শুল্ক বৃদ্ধির মূল লক্ষ্য।

    প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র চলতি বছরের ২ এপ্রিল থেকে সব ধরনের আমদানির ওপর ১০ শতাংশ হারে সর্বজনীন শুল্ক আরোপ করেছে। আগামী জুলাই থেকে ২২টি উন্নয়নশীল দেশের ওপর যুক্তরাষ্ট্র দেশভিত্তিকভাবে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যার হার ২৫ শতাংশেরও বেশি হতে পারে। এ তালিকায় সাতটি এলডিসি অন্তর্ভুক্ত রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাণিজ্য চুক্তি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এতে করে বহু দেশ তাদের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারাতে বসেছে যা রপ্তানিকেন্দ্রিক অর্থনীতির জন্য অশনিসংকেত।

    এপ্রিল মাসে এলডিসি দেশগুলোর ওপর শুল্কহার দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ১৬ থেকে ৩২ শতাংশে। ধারণা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যে এই হার ৪৪ শতাংশে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন নীতির আওতায় বাংলাদেশের ওপর শুল্কহার ইতোমধ্যে বেড়ে হয়েছে ৩৭ শতাংশ। যদিও কিছু দেশের ক্ষেত্রে এই বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তা কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    এদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ওপর শুল্ক ৪০ গুণ বেড়ে ১৩ শতাংশে দাঁড়িয়েছে। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর জন্য এই হার ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা জুলাইয়ে গিয়ে ২৪ শতাংশ হতে পারে। এসব অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো দেশগুলোর কৃষি ও তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বাংলাদেশের বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সামগ্রিক ঘাটতির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ হলেও দেশটির কঠোর শুল্কনীতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ফলে মার্কিন বাজারে প্রবেশ যেমন কঠিন হয়ে উঠবে তেমনি কমে যাবে রপ্তানির সম্ভাবনাও বিশেষ করে তৈরি পোশাক ও কৃষিপণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে।

    প্রতিবেদনে আংকটাড সতর্ক করেছে, এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলোর সামান্য অগ্রগতি ব্যাহত হবে এবং বিশ্ববাণিজ্যে নতুন বৈষম্যের সূত্রপাত ঘটবে। এতে করে দীর্ঘমেয়াদে বৈশ্বিক উন্নয়নপ্রক্রিয়া থমকে যেতে পারে। অথচ বহুপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলোতে এসব দেশের জন্য বিশেষ ও বৈষম্যমূলক সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

    বিশ্লেষণে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোর আমদানি যুক্তরাষ্ট্রের মোট আমদানির একটি ক্ষুদ্র অংশজুড়ে রয়েছে। তারা মার্কিন বাণিজ্য ঘাটতির শূন্য দশমিক ৫ শতাংশেরও কম অবদান রাখে এবং শুল্ক রাজস্বেও তাদের অংশগ্রহণ নগণ্য। তবু প্রস্তাবিত নতুন শুল্কনীতিতে এ দেশগুলোই সবচেয়ে বেশি হারে শুল্ক বৃদ্ধির শিকার হতে পারে।

    এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, উন্নয়নশীল দেশগুলোর জন্য বাজারে প্রবেশের সহজ শর্ত তৈরি এবং ট্যারিফ রিলিফ নীতিমালা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে আংকটাড। এসব পদক্ষেপ না নিলে শুধু বাংলাদেশের মতো দেশগুলো নয় সারা বিশ্বের বৈষম্যহীন বাণিজ্য ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.