Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উন্নয়নশীল হয়েও পিছিয়ে পড়ছে এসএমই খাত
    অর্থনীতি

    উন্নয়নশীল হয়েও পিছিয়ে পড়ছে এসএমই খাত

    হাসিব উজ জামানমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উন্নয়নশীল হয়েও পিছিয়ে পড়ছে এসএমই খাত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, অর্থাৎ এসএমই খাত, এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ খাতের মাধ্যমে দেশে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে, যা দারিদ্র্য হ্রাস এবং আয়ের বৈষম্য কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বর্তমানে দেশে ১ কোটি ১৮ লাখের মতো এসএমই প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মরত প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়, দেশের শিল্প খাতে কর্মসংস্থানের বেশিরভাগ অংশই এসএমই-নির্ভর।

    তবে এই খাতের বিশাল সম্ভাবনার বিপরীতে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। তার মধ্যে অন্যতম হলো, নীতিগত সহায়তার ঘাটতি ও অর্থায়নের সংকট। যদিও সরকারি বক্তৃতা ও পরিকল্পনায় এসএমই নিয়ে অনেক কথা বলা হয়, বাস্তবতায় এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, বেকারত্ব হ্রাসে এসএমই হতে পারে প্রধান হাতিয়ার, বিশেষ করে যখন দেশের স্নাতক ডিগ্রিধারী প্রতি ১০০ জনে ৪৭ জনই বেকার।

    বিশ্বজুড়ে এসএমই খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বতন্ত্র নীতিমালা ও উন্নয়ন কৌশল। ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। উন্নত দেশগুলোয় ব্যবসার প্রায় ৯৯ শতাংশই এসএমই খাতভিত্তিক, যা তাদের অর্থনীতিকে টেকসই করে তুলেছে। কিন্তু বাংলাদেশে এখনও জিডিপিতে এ খাতের অবদান ৭ দশমিক ৩৫ শতাংশের মতো, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অত্যন্ত কম।

    অর্থায়নের অভাব বাংলাদেশের এসএমই খাতের সবচেয়ে বড় দুর্বলতা। অনেক উদ্যোক্তা শুরুতেই প্রাথমিক বিনিয়োগের জন্য ব্যাংকিং সহায়তা পান না। নতুন ব্যবসা শুরু করতে গিয়ে তারা জটিল কর কাঠামো, কঠিন লাইসেন্সিং প্রক্রিয়া ও দীর্ঘসূত্রতার মুখোমুখি হন। অনেক সময় প্রয়োজনীয় অবকাঠামো সুবিধার অভাব, যেমন বিদ্যুৎ, সড়ক কিংবা প্রযুক্তিগত সাপোর্টের দুর্বলতাও উদ্যোক্তাদের বিপাকে ফেলে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক প্রতিবন্ধকতাও বড় বাধা হয়ে দাঁড়ায়।

    এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংক এ খাতকে এগিয়ে নিতে কিছু উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি মাস্টার সার্কুলারে জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট ঋণের অন্তত ২৭ শতাংশ এসএমই খাতে বরাদ্দ দিতে হবে। যদিও ২০২৪ সালের শেষ প্রান্তিক পর্যন্ত এই খাতে ঋণ বিতরণ হয়েছে মাত্র ১৯ দশমিক ১৪ শতাংশ। এই বাস্তবতায় বড় প্রশ্ন হলো, ঘোষিত লক্ষ্য কতটা অর্জনযোগ্য।

    এসএমই ফাউন্ডেশন নানা প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। তারা ক্লাস্টার উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, আইসিটি সহায়তা, নারী উদ্যোক্তা উন্নয়ন, সহজ অর্থায়নসহ নানা প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এত কিছুর পরও তাদের কার্যক্রমের সুবিধাভোগীর সংখ্যা দেশের মোট উদ্যোক্তার তুলনায় খুবই কম। একজন উদ্যোক্তা বলেন, তিনি ব্যবসা শুরু করতে গিয়ে এত সমস্যা পেরিয়েছেন যে, অন্য কেউ শুরু করার কথা ভাবলেও ভয় পায়। ব্যাংকগুলো নতুন উদ্যোক্তাকে ঝুঁকিপূর্ণ মনে করে ঋণ দিতে চায় না। তাছাড়া কর ও লাইসেন্সসংক্রান্ত জটিলতা নতুন ব্যবসায়ীদের দারুণভাবে নিরুৎসাহিত করে।

    এসএমই খাত শুধু অর্থনৈতিক সুযোগ নয়, এটি সামাজিক স্থিতিশীলতার অন্যতম হাতিয়ার। কারণ এই খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের হার বাড়ানো সম্ভব, যা শিক্ষিত তরুণদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। একই সঙ্গে রপ্তানি আয়ের বৈচিত্র্য আনা, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং নারীদের অর্থনৈতিকভাবে সক্রিয় করার ক্ষেত্রেও এ খাত কার্যকর।

    অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে এসএমই খাতের জিডিপিতে অবদান বাড়াতে হলে সহজ শর্তে ঋণ, প্রযুক্তিগত সহায়তা, বাজারজাতকরণে সহযোগিতা এবং কর কাঠামো সহজীকরণের বিকল্প নেই। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে প্রদর্শনী ও বাণিজ্য মেলাসহ নানা উদ্যোগ প্রয়োজন।

    এসএমই খাত একটি বাস্তব সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে চাই রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত অঙ্গীকার এবং বাস্তবায়নের দৃঢ়তা। নইলে প্রতিটি বছরই এ খাত নিয়ে বক্তব্যের ফুলঝুরি ছুটবে, কিন্তু বেকার তরুণেরা বসে থাকবে চাকরি বা কাজের আশায়। আর অর্থনীতি থেকে হারিয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার পথ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.