Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে ১০০ পণ্যে শুল্ক ছাড়
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে ১০০ পণ্যে শুল্ক ছাড়

    হাসিব উজ জামানমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে ১০০ পণ্যে শুল্ক ছাড়!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রায় ১০০টি পণ্যের আমদানি শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এই উদ্যোগের লক্ষ্য হলো আমদানি সহজ করা, ব্যবসা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো।

    ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ১৬১টি পণ্যের একটি তালিকা করেছে, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি হতে পারে। এর মধ্যে ১০০টি পণ্যের ওপর শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার চিন্তা চলছে। এসব পণ্যের মধ্যে রয়েছে—বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, ম্যান মেড ফাইবার, উল, বর্জ্য পানি পরিশোধনের যন্ত্র (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট), ডায়ালাইসিস ফিল্টার, অগ্নিনির্বাপক যন্ত্র ও কিছু অস্ত্র। এসব পণ্যে বর্তমানে সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপিত আছে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী এই শুল্ক বাতিল হলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার আগে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

    এনবিআরের এক কর্মকর্তা বলেন, “শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, তা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেশি বাড়বে বলে আমরা আশা করছি”।

    ২০২৩-২৪ অর্থবছরে এই ১৬১টি পণ্যের আমদানি মূল্য ছিল প্রায় ২৮ হাজার কোটি টাকা। এতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৬১০ কোটি টাকা। কর্মকর্তারা মনে করছেন, শুল্ক প্রত্যাহারে বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে না । বরং বাণিজ্যিকভাবে তা লাভজনক হবে ।

    উল্লেখ্য ২০২৫ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এক আদেশে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। এর আওতায় বাংলাদেশের কিছু পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ শুল্ক নির্ধারিত হয়। যদিও আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত হওয়ায় এই নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করার সময় পাচ্ছে।

    বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, আর রপ্তানি করে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য। ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারে পরিণত হয়েছে। শুল্ক হ্রাসের এই প্রস্তাব দুই দেশের সম্পর্ক আরো জোরদার করবে এবং ভবিষ্যতের বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.