Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল ঘর তৈরিতে বিলম্ব, বিপাকে চাষিরা
    অর্থনীতি

    পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল ঘর তৈরিতে বিলম্ব, বিপাকে চাষিরা

    ইভান মাহমুদমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল ঘর তৈরিতে বিলম্ব, বিপাকে চাষিরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য নির্ধারিত ৩০০টি মডেল ঘর তৈরিতে বিলম্ব হওয়ায় বিপাকে পড়েছেন দেশের প্রধান উৎপাদন অঞ্চলগুলোর চাষিরা। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এই ঘরগুলো গত বছরের নভেম্বর থেকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় নির্মাণ শুরু হয়। স্থানীয় উপকরণ ব্যবহার করে কম খরচে এসব ঘর নির্মাণের লক্ষ্য ছিল যাতে কৃষকরা ফসল ঘরে রেখে পরে ভালো দামে বিক্রি করতে পারেন এবং লোকসান থেকে রক্ষা পান।

    পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মার্চের মধ্যেই ঘরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও অধিকাংশ ঘরের কাজ শেষ হয়নি। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে নামমাত্র দামে পেঁয়াজ বিক্রি করছেন।

    কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি বিপণন অধিদপ্তরের ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ প্রকল্পের অধীনে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন জানান, অর্থ বরাদ্দে দেরি হওয়ায় নির্মাণে বিলম্ব হচ্ছে।

    ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলায় চলতি অর্থবছরে ৯০ জন পেঁয়াজ চাষিকে ঘর বরাদ্দ দেওয়া হয়। শর্ত হিসেবে চাষিকে নিজস্ব এক শতাংশ জমি দিতে হয় যেখানে কৃষি বিপণন অধিদপ্তর ঘর নির্মাণ করে দেয়।

    প্রতিটি মডেল ঘরের আয়তন ৩৭৫ বর্গফুট (২৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া)। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ঘরগুলো তৈরি হচ্ছে বাঁশ, কাঠ, রঙিন টিন, আরসিসি পিলার ও অ্যাবুনাইট শিট দিয়ে। প্রতিটি ঘরে সাড়ে তিনশ থেকে চারশ মন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে। ঘরগুলোতে ছয়টি বায়ু নিষ্কাশন পাখা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থার পাশাপাশি তাপ ও আর্দ্রতা পরিমাপক যন্ত্র (হাইগ্রোমিটার) সংযুক্ত করা হয়েছে, যার ফলে ৬ থেকে ৯ মাস পর্যন্ত পেঁয়াজ ভালোভাবে রাখা সম্ভব।

    তবে ঘরের নির্মাণ শেষ না হওয়ায় কৃষকদেরকে নিজ ব্যবস্থায় সংরক্ষণে যেতে হচ্ছে ফলে ফসলের সঠিক মূল্য পাচ্ছেন না অনেকেই।

    সালথার যদুনন্দি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের চাষি মো. শাখাওয়াত হোসেন জানান, “এ বছর আমি এগারো থেকে বারো শ মন পেঁয়াজ পেয়েছি। মডেল ঘরের আশায় নিজে থেকে সংরক্ষণের ব্যবস্থা করিনি। কিন্তু ঘর সময়মতো না হওয়ায় আমাকে ৭০০ মন পেঁয়াজ কম দামে বিক্রি করতে হয়েছে।” তিনি বলেন, “ঘরের ভিত্তির কাজ হয়েছে কিন্তু ঠিকাদার যে গতি দেখাচ্ছেন তাতে এ মাসের মধ্যেও কাজ শেষ হবে বলে মনে হয় না।”

    আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের কৃষক জহুরুল হক বলেন, “ভালো দামে বিক্রির আশায় পেঁয়াজ রেখেছিলাম। কিন্তু ঘরের কাজ শেষ না হওয়ায় বাধ্য হয়ে নামমাত্র দামে বিক্রি করতে হয়েছে।”

    রাজবাড়ী জেলায় জানুয়ারিতে ৫০টি ঘর তৈরির কাজ শুরু হয় যেগুলো এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। প্রকল্প পরিচালক জানান, এখন পর্যন্ত মাত্র ১৩টি ঘরের কাজ পুরোপুরি শেষ হয়েছে বাকিগুলোর কাজ চলমান।

    পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের কৃষক মো. ফান্নুল হক জানান, “মাঠ থেকে ২৫০ মন পেঁয়াজ পেয়েছি। ঘরের কাজ শেষ না হওয়ায় নিজ খরচে আট হাজার টাকা ব্যয়ে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করেছি।” বসাকুস্টিয়া গ্রামের কৃষক মো. আসাদুজ্জামান বলেন, “আমার ঘরের শুধু খুঁটিগুলোই হয়েছে। বলা হয়েছিল এ বছরই ঘর ব্যবহার করতে পারব কিন্তু সময়মতো না হওয়ায় অর্ধেক পেঁয়াজ বিক্রি করতে হয়েছে।”

    বোয়ালমারীর ঠাকুরপুর গ্রামের কৃষক সুব্রত পাল জানান, তার ঘরের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেসার্স জাকির অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. জাকির হোসেন বলেন, “সময়মতো অর্থ না পাওয়ায় কাজ পিছিয়ে গেছে। তবে অনেক ঘরের কাজ শেষ হয়েছে বাকিগুলোর কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি।”

    সালথার মাঠ পর্যায়ের কৃষি বিপণন কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে ঘর দিতে পারিনি। তবে সালথায় এমন মডেল ঘরের চাহিদা অনেক বেশি।”

    প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন বলেন, “প্রতি বছর সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের প্রায় ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। এ ক্ষতি কমাতেই কৃষি বিপণন বিভাগ এই মডেল ঘরের উদ্যোগ নিয়েছে। এর সুফল পেতে শুরু করেছেন অনেক চাষি।” তিনি আরও বলেন, “নির্মাণাধীন ঘরগুলো ৩০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বরাদ্দ পাওয়া বিলম্বিত হওয়ায় তা সম্ভব হয়নি। আশা করছি, চলতি মে মাসের মধ্যেই সবগুলো ঘরের কাজ শেষ করা যাবে।”

    ফরিদপুরে ইতোমধ্যে ৬৫টি ঘরের নির্মাণ শেষ হয়েছে যার মধ্যে ৩০টি সালথা এবং ৩৫টি নগরকান্দায়। সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের কৃষক আমজেদ হোসেন বলেন, “আমার ঘরের কাজ শেষ হওয়ায় ১৪০ মন পেঁয়াজ রেখেছিলাম। এর মধ্যে ১৩৫ মন পেঁয়াজ ভালো ছিল।”

    ঘরগুলোর কাজ সম্পূর্ণভাবে শেষ হলে কৃষকরা উপকৃত হবেন এবং ভবিষ্যতে ফসল সংরক্ষণে আর্থিক ক্ষতির ঝুঁকি হ্রাস পাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.