Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট
    অর্থনীতি

    কর্মবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

    ইভান মাহমুদUpdated:মে 25, 2025মে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে চলমান কনটেইনার জট আরও তীব্র আকার ধারণ করেছে। কনটেইনারবাহী গাড়িচালকদের ধারাবাহিক কর্মসূচির প্রভাবে ইতিমধ্যে বন্দর কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছিল। এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতির কারণে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। বন্দরে পৌঁছানো জাহাজগুলো জেটিতে ভেড়াতে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সময় লাগছে ফলে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে এবং ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

    শনিবার সকালে বন্দরের তথ্য অনুযায়ী, কনটেইনারবোঝাই ২২টি জাহাজ জেটিতে ভেড়ানোর অপেক্ষায় ছিল। জোয়ারের সময় পাঁচটি জাহাজ ভিড়লেও এখনও ১৭টি জাহাজ বন্দরের জলসীমায় অবস্থান করছে। এই জাহাজগুলোর মধ্যে রয়েছে প্রায় ২৪ হাজার একক কনটেইনার। তবে বন্দর–সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্দরের চত্বরে সর্বোচ্চ ১০ হাজার কনটেইনার সংরক্ষণের সক্ষমতা থাকায় অতিরিক্ত কনটেইনার রাখার জায়গার অভাব দেখা দিয়েছে। এর সঙ্গে কলমবিরতির কারণে শুল্কায়ন কার্যক্রমে বিঘ্ন ঘটায় কনটেইনার খালাসের গতি কমে গেছে যা জট সৃষ্টির অন্যতম কারণ।

    এই সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন দেশের রপ্তানিমুখী পোশাকশিল্প উদ্যোক্তারা। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ার আগে যেসব কাঁচামাল রপ্তানি পণ্যে রূপান্তর করে পাঠানো প্রয়োজন তার সিংহভাগ এখন বন্দরে আটকে আছে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর থেকেই এর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় এসব পণ্য শুল্কায়নের প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে। ফলে উদ্যোক্তাদের আগের তুলনায় অন্তত ছয় দিন বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে কাঁচামাল হাতে পেতে।

    বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব জানান, বন্দরে সরাসরি কোনো কর্মসূচি না থাকলেও এনবিআরের আওতাভুক্ত কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির প্রভাব স্পষ্টভাবে পড়ছে। তিনি বলেন, “আমরা এখন সময়ের সঙ্গে লড়াই করছি। যেসব কাঁচামাল আসছে সেগুলো দিয়ে পণ্য উৎপাদন করে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামনে ঈদের ছুটিও রয়েছে। ফলে সময়মতো রপ্তানি নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে।”

    অন্যদিকে কনটেইনারবাহী গাড়িচালক ও শ্রমিকরা গত তিন মাসে একাধিকবার কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ ১৫ মে তাঁরা ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। এর ফলে জাহাজ থেকে কনটেইনার নামানো এবং রপ্তানির জন্য ডিপো থেকে কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক দিনের কর্মসূচিতেই বন্দরে চারটি জাহাজের জট তৈরি হয় যা পরবর্তীতে সমাধান করতে কয়েক দিন লেগে যায়।

    বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত কর্মকর্তারা ১৪ মে থেকে কলমবিরতি পালন করছেন। যদিও বলা হয়েছিল, শুধুমাত্র আমদানি কার্যক্রমে তারা বিরত থাকবেন বাস্তবে সব ধরনের কার্যক্রমই প্রায় অচল হয়ে পড়েছে। শনিবার বিকেল পর্যন্ত কাস্টম হাউসে কোনো কার্যক্রম না হওয়ায় সিঅ্যান্ডএফ এজেন্টদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। কাস্টমস কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে আর শুল্কায়নের কক্ষগুলো ছিল ফাঁকা।

    কাস্টমস কার্যক্রম থেমে যাওয়ায় বন্দরে কনটেইনার খালাসের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে জাহাজ থেকে নতুন কনটেইনার নামানোর গতি কমে যাচ্ছে এবং বন্দরের সামগ্রিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বন্দরের তথ্য বলছে, কাস্টমস কর্মসূচি শুরুর আগে খালাসের অপেক্ষায় ছিল প্রায় ৩৭ হাজার কনটেইনার। বৃহস্পতিবার সকালে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজারে। কর্মসূচি না থাকায় শুক্রবার কনটেইনার খালাস কিছুটা হলেও সম্ভব হয়, ফলে এই সংখ্যা কমে ৪১ হাজারে নেমে আসে। তবে শনিবার পুনরায় কর্মসূচি চালু থাকায় কনটেইনার জট আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে রোববার দিনের শেষে বন্দরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

    চট্টগ্রাম বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন জানিয়েছেন, “চট্টগ্রাম বন্দর দিন–রাত ২৪ ঘণ্টা সচল রয়েছে। তবে বন্দরের বাইরের কর্মসূচির প্রভাবে কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই জট দ্রুত নিরসন করা যায়।”

    চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রধান কেন্দ্র। সেখানে চলমান জট রপ্তানিকারক ও আমদানিকারক উভয় পক্ষের জন্য মারাত্মক সংকট সৃষ্টি করেছে। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর সমাধান না হলে দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.