Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের সঙ্গে ঋণ জটিলতায় সমাধানে বৈঠকে বসছে ঢাকা ও বেইজিং
    অর্থনীতি

    চীনের সঙ্গে ঋণ জটিলতায় সমাধানে বৈঠকে বসছে ঢাকা ও বেইজিং

    ইভান মাহমুদমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের সঙ্গে ঋণ জটিলতায় সমাধানে বৈঠকে বসছে ঢাকা ও বেইজিং
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের ডলারভিত্তিক ঋণ ব্যবস্থাপনায় উদ্ভূত জটিলতা নিরসনে একযোগে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও চীন। আগামী ১ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) সভায় এই বিষয়টি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আলোচিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে চীনের ঋণ প্রস্তাবের শর্তাবলী এবং সুদের হারসংক্রান্ত মতপার্থক্য দীর্ঘদিন ধরেই দু’দেশের মধ্যে নতুন ঋণচুক্তির পথ রুদ্ধ করে রেখেছে।

    গত দুই বছর ধরে চীন বাংলাদেশকে মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ান বা আরএমবি মুদ্রায় ঋণ গ্রহণে আগ্রহী করে তোলার চেষ্টা করছে। একইসঙ্গে চীন চায়, ফিক্সড রেট বাদ দিয়ে বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করা হোক। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রচলিত ২ শতাংশ সুদের হার বাড়িয়ে তা ৩ বা ৩.৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    চীনের সঙ্গে ঋণ জটিলতায় সমাধানে বৈঠকে বসছে ঢাকা ও বেইজিং

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, এই শর্তগুলো মেনে নেওয়া কঠিন হওয়ায় গত দুই অর্থবছরে চীনের সঙ্গে নতুন কোনো উন্নয়ন প্রকল্পে ঋণচুক্তি স্বাক্ষর হয়নি। চীন সাধারণত দুটি ধরনের ঋণ দিয়ে থাকে: ডলারে ‘প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট’ (পিবিসি) এবং ইউয়ানে ‘গভর্নমেন্ট কনসেশনাল লোন’ (জিসিএল)।

    ২০২৩ সালের শেষ দিকে চীনের এক্সিম ব্যাংক পিবিসি ঋণের ক্ষেত্রে সুদের হার বাজারভিত্তিক করার প্রস্তাব দেয়। তাদের যুক্তি, তারা বাজার থেকে উচ্চ মূল্যে ডলার কিনে কম সুদে ঋণ দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আরএমবিতে ঋণ নিতে আগ্রহ প্রকাশ করলেও শর্ত হিসেবে সুদের হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়।

    ইআরডির এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারভিত্তিক ডলার ঋণে সুদের হার ৬ শতাংশের বেশি হতে পারে কারণ বর্তমানে এসওএফআর হার ৪.২ শতাংশ। এর সঙ্গে অন্যান্য ফি যোগ হলে মোট সুদের হার আরও বেড়ে যায়। সেই তুলনায় ইউয়ানভিত্তিক ঋণের ক্ষেত্রে মুদ্রার মান তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় ঝুঁকি কম। বাংলাদেশ চায় ইউয়ানভিত্তিক ঋণে সুদের হার ১ শতাংশ এবং পরিশোধের মেয়াদ ১৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা হোক।

    ইআরডি সূত্র জানায়, পিবিসি ঋণে সাধারণত সুদের হার ২ শতাংশ হলেও ২০১৯ ও ২০২০ সালে দুটি প্রকল্পে ১.৭১ বিলিয়ন ডলারের ঋণে ৩ শতাংশ সুদ নির্ধারিত হয়েছিল। পিবিসি ও জিসিএল উভয় ঋণের গ্রেস পিরিয়ড ৫ বছর এবং পরিশোধকাল ১৫ বছর। চীন জিসিএল ঋণের ক্ষেত্রে পরিশোধকাল বাড়াতে রাজি হলেও পিবিসির ক্ষেত্রে সেই নমনীয়তা দেখাচ্ছে না।

    এ বিষয়ে মতামত চেয়ে ২০২৩ সালের অক্টোবরে ইআরডি বাংলাদেশ ব্যাংকে চীনের প্রস্তাব পাঠায়। বাংলাদেশ ব্যাংক ইউয়ানে ঋণ গ্রহণের পক্ষে মত দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের উচ্চ সুদের কারণে ডলারভিত্তিক ঋণের খরচ বাড়ছে এবং দেশে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য নেই। ইউয়ানে ঋণ গ্রহণ করলে তুলনামূলকভাবে সুদ কম হবে এবং বিনিময় হারেও কিছু সুবিধা মিলবে।

    অন্যদিকে অর্থ বিভাগের মার্চ মাসের একটি নথিতে উল্লেখ করা হয়, ইয়েনভিত্তিক ‘টিওএনএ’ এবং আরএমবি ভিত্তিক ‘শিবোর’ রেট বর্তমানে অপেক্ষাকৃত কম থাকায় এসব রেটভিত্তিক ঋণের প্রতি আগ্রহ বাড়ছে। তবে ডলার ছাড়া অন্য মুদ্রায় ঋণ গ্রহণ নিরুৎসাহিত করার পক্ষেও মত দিয়েছে বিভাগটি। তাদের মতে, মুদ্রা বিনিময় ও রূপান্তরের কারণে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়।

    ইআরডির তথ্যমতে, এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদিও বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ইয়েনভিত্তিক বাজেট সহায়তা নেওয়া হয়েছে, চীনের কাছ থেকে ইউয়ান বা আরএমবিতে কোনো ঋণ এখনও গৃহীত হয়নি। ফলে গত দুই অর্থবছর চীনের সঙ্গে নতুন কোনো ঋণচুক্তি হয়নি।

    ইআরডির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ চীন থেকে মোট ১৭.৪৯৯ বিলিয়ন আরএমবি এবং ৭.২৫৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করেছে।

    আসন্ন ১ জুনের জেইসি বৈঠকে এসব বিষয় গভীরভাবে আলোচিত হবে এবং আশা করা হচ্ছে ডলার বনাম ইউয়ান এই ঋণপন্থা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো যাবে যা ভবিষ্যতের প্রকল্প বাস্তবায়ন ও অর্থায়নের গতিশীলতা ফেরাতে সহায়ক হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.