Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন কাঠামো
    অর্থনীতি

    আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন কাঠামো

    ইভান মাহমুদমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগামী বাজেটে ভর্তুকি ও প্রণোদনা কিছুটা কমার সম্ভাবনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে নতুন কাঠামোতে রূপ দিতে যাচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন এই সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্মসূচির স্বচ্ছতা, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং উপকারভোগীদের বাস্তব চাহিদা মেটানোর ওপর। এ লক্ষ্যে বিদ্যমান প্রায় এক-তৃতীয়াংশ কর্মসূচি বাতিলের পরিকল্পনা থাকলেও, উপকারভোগীর সংখ্যা প্রায় ১০ লাখ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    বর্তমানে চালু ১৪০টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা নতুন বাজেটে কমে ১০০-এর নিচে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। তবে এই পুনর্বিন্যাসের মধ্যেই ৩৮টি কর্মসূচিকে ‘দরিদ্রবান্ধব’ হিসেবে চিহ্নিত করা হবে যা ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের পরামর্শ অনুসারে নির্ধারিত হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ৩৮টি কর্মসূচি মূলত চরম দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্যই পুনর্গঠিত হচ্ছে।

    অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের প্রকৃত চিত্র অনেক সময় পরিষ্কারভাবে প্রতিফলিত হয় না, কারণ উন্নয়ন বাজেটের বিভিন্ন প্রকল্পও এতে অন্তর্ভুক্ত থাকে। এবার বাজেটে সেই সমস্যার সমাধানে প্রকৃত চিত্র উপস্থাপন করতে যাচ্ছে সরকার। প্রতিটি কর্মসূচির জন্য নির্দিষ্ট বরাদ্দ এবং উপকারভোগীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হতে পারে প্রায় ৯৫ হাজার ৯০৮ কোটি টাকা, যা মোট বাজেটের ১২ দশমিক ১৮ শতাংশ। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৯০ হাজার ৪৬৮ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের ১১ দশমিক ৩৫ শতাংশ। তবে বর্তমান ১৪০টি কর্মসূচি বহাল থাকলে নতুন অর্থবছরে এই খাতে মোট বরাদ্দ দাঁড়াত ১ লাখ ৪৪ হাজার ৬৫৫ কোটি টাকা।

    এই প্রসঙ্গে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কার দীর্ঘদিনের দাবি। সরকার যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক তবে কোন কর্মসূচিগুলো বাদ পড়বে সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই।” তিনি আরও বলেন, “এই কর্মসূচিগুলো দরিদ্র ও প্রান্তিক জনগণের জন্য চালু হয়েছে, কিন্তু বরাদ্দ এখনো যথেষ্ট নয়। জিডিপির অনুপাতে বাংলাদেশ এই খাতে বিশ্বের মধ্যে সবচেয়ে কম ব্যয় করে। তাই আসন্ন বাজেটে এসব উদ্বেগ কীভাবে সমাধান করা হয় তা খুব গুরুত্বপূর্ণ।”

    আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি নগদ সহায়তা কর্মসূচিগুলোর মাসিক ভাতা ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। যদিও সেলিম রায়হান ভাতা বৃদ্ধির পরিমাণকে সামান্য হিসেবে উল্লেখ করে বলেন, “প্রতি বাজেটে সামান্য ভাতা বৃদ্ধি করা হয় কিন্তু এই বাড়তি টাকা দিয়ে তারা আসলে কী কিনতে পারবে?”

    অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সীমিত রাজস্ব আয়ের মধ্যে সুদ, ভর্তুকি ও সরকারি কর্মচারীদের বেতন-ভাতা মেটাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই সীমাবদ্ধতার কারণে সামাজিক নিরাপত্তা খাতে বড় আকারে ভাতা বাড়ানো এখনই সম্ভব হচ্ছে না।

    ৩৮টি দরিদ্রবান্ধব কর্মসূচিতে সরকারের সম্ভাব্য বরাদ্দ হতে পারে প্রায় ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা। এই কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসরেরটি হচ্ছে বয়স্ক ভাতা, যা ১৯৯৭-৯৮ অর্থবছরে চালু হয়েছিল। নতুন বাজেটে এই ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করা হবে, যেখানে আগের বছরেও মূল্যস্ফীতি সত্ত্বেও ভাতা বাড়ানো হয়নি। এ কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত হবেন ১ লাখ উপকারভোগী ফলে মোট সংখ্যা দাঁড়াবে ৬১ লাখ ১ হাজারে। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৫০ কোটি টাকা।

    বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী ভাতা কর্মসূচিতে মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করার পরিকল্পনা রয়েছে। এতে নতুন করে ১ লাখ ২৫ হাজার নারী যুক্ত হবেন। বর্তমানে উপকারভোগীর সংখ্যা ২৭ লাখ ৭৫ হাজার এবং চলতি বাজেটে এ কর্মসূচিতে বরাদ্দ ছিল ১ হাজার ৮৪৪ কোটি টাকা।

    শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা করা হবে এবং এতে নতুন করে যুক্ত হবেন ২ লাখ উপকারভোগী। বর্তমানে উপকারভোগীর সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার এবং এই খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৩২১ কোটি টাকা।

    বেদে, হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জীবনমান উন্নয়ন কর্মসূচিতে মাসিক ভাতা ৬৫০ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে ৬০০ টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচিতে ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হবে, এবং উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ১৭ লাখ ৭১ হাজারে উন্নীত হতে পারে।

    খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী বছর সরকার ৫৫ লাখ পরিবারকে স্বল্প মূল্যে ১০ লাখ টন চাল সরবরাহের পরিকল্পনা করছে। চলতি অর্থবছরে ৫০ লাখ পরিবারের জন্য বরাদ্দ ছিল ৭ লাখ ৬০ হাজার টন চাল। নতুন পরিকল্পনা অনুযায়ী, পরিবারগুলো এখন পাঁচ মাসের পরিবর্তে ছয় মাস ধরে ৩০ কেজি করে চাল স্বল্পমূল্যে কিনতে পারবে।

    চরম দারিদ্র্যপীড়িতদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে উপকারভোগীরা বছরে সর্বোচ্চ ৪০ দিন দৈনিক ২০০ টাকা মজুরি পেতেন। নতুন বাজেটে এই মজুরি বাড়িয়ে ২৫০ টাকা করা হতে পারে এবং উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ১৮ হাজার থেকে বেড়ে ৬ লাখে পৌঁছাতে পারে।

    সামাজিক নিরাপত্তা ব্যবস্থার এই সংস্কার প্রসঙ্গে সেলিম রায়হান আরও বলেন, “উপকারভোগীদের জীবনমান বাস্তবিক অর্থে উন্নয়নের জন্য ব্যক্তিপ্রতি ভাতা বাড়ানো প্রয়োজন। আমাদের কর্মসূচিগুলোর দুর্বলতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। আশা করি, আসন্ন বাজেট সেই সুপারিশগুলো অন্তত কিছু অংশে হলেও প্রতিফলিত করবে এবং আমরা উন্নয়নের একটি স্থায়ী পথে অগ্রসর হবো।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.