Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিকদের ৮ ঘণ্টার কর্মবিরতি চলছে
    অর্থনীতি

    পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিকদের ৮ ঘণ্টার কর্মবিরতি চলছে

    ইভান মাহমুদমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিকদের ৮ ঘণ্টার কর্মবিরতি চলছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। এ কর্মসূচির আওতায় সারা দেশের পেট্রোলপাম্প ও ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে।

    বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ গত ১১ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয়। তারা জানিয়েছিল, দাবি পূরণ না হলে ২৫ মে প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। সেই অনুযায়ী আজ সকাল থেকেই এ কর্মসূচি কার্যকর হয়েছে।

    তবে কর্মবিরতির আওতা থেকে কিছু গুরুত্বপূর্ণ খাতকে বাইরে রাখা হয়েছে। হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখতে উড়োজাহাজের তেল পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। একইসঙ্গে জরুরি সেবার আওতায় থাকা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং যেসব পেট্রোলপাম্প পুলিশের সঙ্গে চুক্তিভিত্তিক জ্বালানি সরবরাহ করে, তারা পুলিশের যানবাহনের জন্য তেল সরবরাহ করতে পারবে।

    ঐক্য পরিষদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—তেল বিক্রিতে কমিশন ন্যূনতম ৭ শতাংশ নির্ধারণ; সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারাকৃত জমির ইজারা মাশুল পূর্বের হারে বহাল রাখা; পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচনায় নেওয়া; বিএসটিআই যেন কেবল ডিসপেন্সিং ইউনিটের স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করে এবং আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা।

    এছাড়া, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আলাদা লাইসেন্স গ্রহণের বিধান বাতিল; খোলা স্থানে বা ঘরের মধ্যে অবৈধভাবে স্থাপিত মেশিনে জ্বালানি বিক্রি বন্ধ করা; বিপণন কোম্পানির ডিলারশিপ না থাকলে সরাসরি তেল বিক্রি বন্ধ করা—এমন দাবিও তাদের মধ্যে রয়েছে।

    আরও উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা; রাস্তায় যত্রতত্র ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে তা সংশ্লিষ্ট তেলের ডিপোর গেটেই সম্পন্ন করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তজেলা রুট পারমিট ইস্যু করা।

    এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই সাময়িক কর্মবিরতির ঘোষণা এসেছে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা, যদি সময়মতো দাবি পূরণ না হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.