Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রভাবে নিম্নমুখী রাজস্ব প্রবৃদ্ধি
    অর্থনীতি

    এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রভাবে নিম্নমুখী রাজস্ব প্রবৃদ্ধি

    ইভান মাহমুদমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রভাবে নিম্নমুখী রাজস্ব প্রবৃদ্ধি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোভিড-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে নিম্নমুখী রাজস্ব প্রবৃদ্ধির মুখে পড়েছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.২৪ শতাংশ যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি এটি ২০১৯-২০ অর্থবছরের কোভিডকালীন ১.৯৬ শতাংশ প্রবৃদ্ধির পর সবচেয়ে কম।

    এনবিআরের কর্মকর্তারা এই রাজস্ব-ভাটার জন্য সরাসরি দায়ী করছেন সংস্থাটি বিলুপ্তির ঘোষণার বিরুদ্ধে চলমান কর্মকর্তাদের আন্দোলনকে। তাঁদের মতে, আন্দোলনের ফলে মাঠপর্যায়ের কাজ বাধাগ্রস্ত হওয়ায় রাজস্ব আহরণে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যার প্রভাব মে মাসের সংগ্রহে আরও তীব্র হতে পারে।

    চলতি অর্থবছরের জন্য শুরুতে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবে এনবিআরের হিসাব বলছে, প্রথম ১০ মাসে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৭ কোটি টাকা যা নির্ধারিত সময়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকার চেয়ে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা কম।

    রাজস্ব আদায়ের এই ধীরগতির পাশাপাশি প্রতি মাসে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি বাড়ছেই। এপ্রিল মাসে রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়ায় ৭.৪০ শতাংশ, তবু মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে আদায় হয়েছে ৫ হাজার ৮১০ কোটি টাকা কম। এ থেকে স্পষ্ট, গত বছরের তুলনায় প্রবৃদ্ধি অনেকটাই হ্রাস পেয়েছে এবং লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারছে না রাজস্ব সংগ্রহ।

    গত পাঁচ দশকে বাংলাদেশের গড় রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১৪ শতাংশের বেশি। ২০১৯-২০ অর্থবছরে কোভিড-১৯ মহামারির কারণে প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ১.৯৬ শতাংশে, যা ছিল ব্যতিক্রমী। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে আবার রাজস্ব প্রবৃদ্ধি ঘুরে দাঁড়িয়ে ১৫.৪৪ শতাংশে উন্নীত হয়। কিন্তু চলতি অর্থবছরে এই গতি আবারও শ্লথ হয়ে পড়েছে।

    রাজস্ব সংগ্রহে এই পতনের পেছনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও বড় ভূমিকা রেখেছে। অর্থবছরের শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন, পরবর্তীকালে সরকারবিরোধী প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাজস্ব সংগ্রহের কার্যক্রমে ছন্দপতন ঘটে। যদিও ডিসেম্বরের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে রাজস্ব আদায়ে গতি ফিরেছিল, তবে এপ্রিল মাসে আবার সেই গতি স্তিমিত হয়ে পড়ে।

    এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাধারণত মে ও জুলাই মাসে রাজস্ব আহরণের চাপ সবচেয়ে বেশি থাকে। কিন্তু চলমান আন্দোলনের কারণে মে মাসে বড় ধরনের ঘাটতির শঙ্কা রয়েছে। তাঁর মতে, আন্দোলন যত দীর্ঘস্থায়ী হবে, রাজস্ব সংগ্রহ ততই বাধাগ্রস্ত হবে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে।

    রাজস্ব খাতে এই দুর্বলতার প্রতিফলন শুধু ঘাটতি কিংবা প্রবৃদ্ধির হারেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়ছে দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার ওপরও। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

    সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান মনে করেন, মে মাসে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রাজস্ব ঘাটতি আরও বাড়বে এবং রাজস্ব প্রবৃদ্ধি মূল্যস্ফীতির হারকেও ছাড়িয়ে যেতে পারবে না। তাঁর ভাষায়, “প্রবৃদ্ধি প্রত্যাশামতো না হলে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও কমবে যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চাপ বাড়াবে।”

    এই প্রেক্ষাপটে এনবিআরের ভবিষ্যৎ এবং রাজস্ব কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্দোলন বন্ধ করে, এনবিআরের কাঠামোগত সংস্কার ও আধুনিকীকরণ জরুরি। তা না হলে সামনের দিনগুলোতে রাজস্ব সংগ্রহ আরও কঠিন হয়ে পড়বে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করাও হবে চ্যালেঞ্জিং।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.