Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
    অর্থনীতি

    ডিএসইতে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

    ইভান মাহমুদমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএসইতে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে চলমান নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তিনদিন ধরে সূচকের এই পতনের ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৫ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৩৫ কোটি ৫০ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ২৭৮ কোটি টাকা। তবে তুলনামূলকভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের শুরুতে ডিএসইর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও মাত্র ১৫ মিনিট পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। এর ফলে ক্রমেই সূচক নিম্নমুখী হতে শুরু করে এবং দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।

    নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ দিন শেষে কমে দাঁড়ায় ১ হাজার ৭৪৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮ পয়েন্ট কম। একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ পয়েন্টে।

    ডিএসইর সূচকের এই পতনে বড় ভূমিকা রেখেছে দেশের প্রভাবশালী কিছু কোম্পানির শেয়ারদরের পতন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

    দিনটিতে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৯টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত থেকেছে ৮৮টির শেয়ারদর।

    অন্যদিকে চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচকের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সামান্য পতন লক্ষ্য করা গেছে। সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৮ হাজার ১০৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৮ পয়েন্ট কমে পৌঁছায় ১৩ হাজার ২৬৭ পয়েন্টে।

    সিএসইতে এদিন মোট ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির শেয়ারদর। বাজারটিতে গতকাল মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকার সিকিউরিটিজ, যা আগের কার্যদিবসে ছিল ৪ কোটি ২০ লাখ টাকা।

    সূচকের ধারাবাহিক পতন ও ডিএসইতে লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক সূচকের দুর্বলতা, মুদ্রাস্ফীতি, ব্যাংক খাতে তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির কারণেই পুঁজিবাজারে এই ধস লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে দ্রুত কার্যকর নীতিগত হস্তক্ষেপ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.