Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে ক্রয় আইন সংশোধন
    অর্থনীতি

    সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে ক্রয় আইন সংশোধন

    ইভান মাহমুদমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ক্রয় ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়া শুরু করেছে সরকার। ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ শীর্ষক একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে দরপত্রের মূল্যসীমা তুলে দেওয়া, সব ধরনের ক্রয়ের জন্য ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাধ্যতামূলক করা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মতো উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

    নতুন আইনের আওতায় প্রকল্প বাজেটে দরপত্রের মূল্যসীমা যা এতদিন সরকারের প্রাক্কলনের চেয়ে সর্বোচ্চ ১০ শতাংশ কম বা বেশি হতে পারত—এখন তা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ দরদাতারা বাস্তবতার ভিত্তিতে আরও নমনীয় ও প্রতিযোগিতামূলক প্রস্তাব দিতে পারবেন।

    বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম জানান, এই সিদ্ধান্ত প্রকল্প ব্যয় অকারণে বেড়ে যাওয়া ঠেকাতে এবং প্রকল্প বাস্তবায়নের সময় খরচের অস্থিরতা রোধে নেওয়া হয়েছে। তিনি বলেন, “২০১৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮-এ দরপত্রের মূল্যসীমা নির্ধারণ করা হয়েছিল। তবে পেশাগত বিভিন্ন উদ্বেগের কারণে তা পরে তুলে নেওয়া হয়।”

    যদিও অধ্যাদেশে দরপত্রের মূল্যসীমা সংক্রান্ত বিষয়টি সরাসরি উল্লেখ নেই তবে প্রণীত নতুন বিধিমালার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, প্রতি বছর জাতীয় বাজেটে প্রায় ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ থাকে সরকারি ক্রয়ের জন্য। অথচ ই-জিপি ব্যবস্থার আওতায় এখনো পর্যন্ত সরকারি ক্রয়ের মাত্র ৬৫ শতাংশেরও কম পরিচালিত হয়। ২০১১ সালে ই-জিপি চালু হলেও সব প্রকিউরমেন্টে এটি বাধ্যতামূলক ছিল না। কিন্তু ২০২৫ সালের এই নতুন অধ্যাদেশে সব ধরনের সরকারি ক্রয়ে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে যা স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    শাহ ইয়ামিন-উল ইসলাম আরও জানান, নতুন অধ্যাদেশে প্রকিউরমেন্ট ক্যাটাগরাইজেশন বা শ্রেণিবিন্যাস পদ্ধতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আগে যেখানে সেবা, কাজ এবং পণ্যের তিনটি শ্রেণি ছিল, এখন ‘সেবা’কে বিভক্ত করে দুটি পৃথক বিভাগ—‘পরিষেবা’ এবং ‘তথ্যসেবা’—গঠন করা হয়েছে। ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, অপারেশন ও রক্ষণাবেক্ষণ কিংবা কর্মশালার মতো আউটসোর্সড পরিষেবাগুলো এখন আলাদাভাবে স্বীকৃতি পাবে। এই পরিবর্তন সময়ের প্রয়োজন এবং বাস্তবতার প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    তিনি আরও বলেন, “এই অধ্যাদেশের মূল লক্ষ্য বাংলাদেশের ক্রয় কাঠামোকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।” এ লক্ষ্যে ২০০১ সাল থেকে বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের পাশে আছে এবং তারা এই ধরনের সংস্কারের সুপারিশ করে আসছিল।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট পলিসি কনসালট্যান্ট ফারুক হোসেন এই পরিবর্তনগুলোকে মৌলিক কাঠামোগত সংস্কার হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, আগে ‘সেবা’ বলতে সাধারণত বুদ্ধিবৃত্তিক বা কারিগরি সহায়তা যেমন অডিট, আর্থিক ব্যবস্থাপনা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বোঝানো হতো। সময়ের সঙ্গে এই শ্রেণিবিন্যাস অপ্রতুল প্রমাণিত হয়েছে।

    তার ব্যাখ্যায়, এখন পরিষেবাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে—একদিকে বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা (যেমন: পরামর্শ, অডিটিং, সফটওয়্যার উন্নয়ন), অন্যদিকে অপারেশনাল ও সরাসরি সেবা (যেমন: ইভেন্ট ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ বা কর্মশালা পরিচালনা)। পরিষেবার এই বিভাজন পুরোনো আইন অনুযায়ী বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করবে এবং আরও বাস্তবসম্মত ও কার্যকর ক্রয় ব্যবস্থার পথ প্রশস্ত করবে।

    অধ্যাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এবার থেকে যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত এনজিওগুলো সরকারি দরপত্রে অংশ নিতে পারবে। ফারুক হোসেন বলেন, আগে এনজিওগুলো কাঠামোগত পার্থক্যের কারণে দরপত্রে অংশ নিতে পারত না। ঠিকাদাররা আগে খরচ করে পরে অর্থ পান, আর এনজিওগুলো সাধারণত বরাদ্দ পাওয়ার পর ব্যয় করে। এই ব্যবধান অনেক সক্ষম এনজিওকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক পরিষেবা খাতে দরপত্রে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে।

    এবার সেই বাধা দূর হচ্ছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় এনজিওদের অন্তর্ভুক্তি তৃণমূল পর্যায়ে মানসম্মত পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

    আরেকটি উল্লেখযোগ্য নীতিগত সংস্কার হলো দৃশ্যমান পরিষেবার ক্ষেত্রে দরকষাকষির সুযোগ রাখা। আগে শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক সেবার ক্ষেত্রেই সীমিত পরিসরে আলোচনা করা যেত। কিন্তু এখন ইভেন্ট ব্যবস্থাপনা পরিচালন সহায়তার মতো পরিষেবার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আলোচনা অনুমোদন করা হয়েছে। এটি দীর্ঘদিনের একটি দাবি ছিল।

    ফারুক হোসেন আরও জানান, জাতীয় প্রতিযোগিতামূলক দরপত্রের ক্ষেত্রে ১০ শতাংশ এবং সীমিত দরপত্রে পাঁচ শতাংশ মূল্যসীমা সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে দরদাতারা বাস্তবভিত্তিক প্রস্তাব দিতে পারবেন এবং প্রকল্প বাস্তবায়নে জটিলতা কমবে।

    এই পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন আইনের আওতায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে দরপত্র দিতে উৎসাহিত হবে যা বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বাড়াবে। তিনি বলেন, “সততা ও কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে এই পরিবর্তন অপচয় কমাবে ও ভালো সেবা নিশ্চিত করবে।”

    তবে এনজিওগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এনজিওগুলোকে নিবিড়ভাবে নজরদারিতে রাখতে হবে, যাতে তারা বাণিজ্যিক কার্যক্রমের আড়ালে নিজেদের অলাভজনক পরিচয়ের অপব্যবহার না করে। কঠোর মনিটরিং ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ছাড়া, ভালো উদ্দেশ্যেও প্রণীত আইন অপব্যবহারের শিকার হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    এইসব পরিবর্তনের মাধ্যমে সরকার একটি আধুনিক, কার্যকর এবং অংশগ্রহণমূলক ক্রয় ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে তা কেবল উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করবে না বরং জাতীয় অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতিও আস্থা বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.