Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় করিডরের গুরুত্ব অপরিহার্য
    অর্থনীতি

    এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় করিডরের গুরুত্ব অপরিহার্য

    ইভান মাহমুদমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় করিডরের গুরুত্ব অপরিহার্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক করিডরগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে হলে করিডরভিত্তিক শিল্পায়ন, বন্দর ও পরিবহণ অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য পরিবেশ সহজীকরণ এবং খরচ হ্রাস জরুরি। পাশাপাশি রপ্তানি খাতকে কেবল পোশাকনির্ভর না রেখে বহুমুখীকরণ করতে হবে।

    সোমবার রাজধানীর বনানীতে এক হোটেলে অনুষ্ঠিত “ইকনোমিক করিডর অ্যান্ড লজিস্টিকস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: ইনভেস্টমেন্ট অপারচুনিটি” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    সেমিনারে জানানো হয়, বাংলাদেশকে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ করতে হলে অর্থনৈতিক করিডরগুলোকে বিশ্ববাজার ও সীমান্তঘেঁষা শিল্পাঞ্চলের সঙ্গে সংযুক্ত করতে হবে। করিডরগুলোর সঙ্গে উপযুক্ত পরিবহণ, লজিস্টিকস ও যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করা গেলে শুধু বিদেশি বিনিয়োগই বাড়বে না, বরং আঞ্চলিক উন্নয়নেও গতি আসবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির সিনিয়র ইকোনমিক অফিসার বরুণ কুমার দে, সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম এবং সিনিয়র লজিস্টিকস ও ইকনোমিক করিডর বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। এছাড়া আলোচনায় অংশ নেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ড সদস্য মীর নাসির হোসেন, নেপালের এফএনসিসিআই-এর মহাপরিচালক গোফরানা রাজ আওয়াস্তি এবং সানেম-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

    পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক করিডরের উন্নয়ন পরিকল্পনা হতে হবে তথ্য ও গবেষণানির্ভর। আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে বিনিয়োগ পরিকল্পনা করতে হবে। তিনি জানান, আগামী বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে না। কেবল মাতারবাড়ি সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বে-টার্মিনালকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি চলমান মেগা প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন চলছে অনেক প্রকল্পের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে।

    তিনি উদাহরণ দিয়ে বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ শেষ হলেও তা কার্যকরভাবে কাজে লাগানো যাচ্ছে না। বিআরটি প্রকল্পের ৯৮ শতাংশ কাজ শেষ হলেও এখনও বাস নামানো হয়নি যা সম্পূর্ণ করতে প্রায় ৩ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় প্রয়োজন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে যাত্রীসুবিধাকে কেন্দ্র করে তবে এটি বিনিয়োগ আকর্ষণে কতটা কার্যকর হয়েছে তা এখনো প্রশ্নসাপেক্ষ।

    প্রধান উপদেষ্টার সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, অর্থনৈতিক করিডর ও লজিস্টিক নীতির গুরুত্ব নিয়ে এখন আর বিতর্কের অবকাশ নেই। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য পূরণে এমন অবকাঠামো তৈরি করতে হবে যা হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের চাহিদা উপযোগী। তিনি আরও বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তা এ ক্ষেত্রে অব্যাহত রাখা প্রয়োজন।

    বক্তারা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন করলে বাণিজ্য সহজ হবে এবং বিনিয়োগ বাড়বে। ঢাকা-চট্টগ্রাম করিডরের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তারা বলেন, বর্তমানে রপ্তানি খাত পোশাকশিল্পকেন্দ্রিক হলেও পণ্য ও সেবা বহুমুখীকরণ না করলে এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

    এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা অনেক। করিডরভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের অর্থনীতিকে গতিশীল করবে।

    সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা সম্মিলিতভাবে বলেন, অর্থনৈতিক করিডর ও লজিস্টিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন বৈশ্বিক বাণিজ্যপ্রবাহে সংযুক্ত হবে, তেমনি বিনিয়োগ, কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এলডিসি থেকে উত্তরণকে একটি সম্ভাবনার জানালায় পরিণত করতে হলে এখনই করিডরভিত্তিক উন্নয়ন পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.