Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আসন্ন বাজেটে ঋণের সুদ পরিশোধে রেকর্ড পরিমাণ বরাদ্দ
    অর্থনীতি

    আসন্ন বাজেটে ঋণের সুদ পরিশোধে রেকর্ড পরিমাণ বরাদ্দ

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২ জুন বাজেট অধিবেশন, সম্প্রচার করবে সব ইলেকট্রনিক মিডিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে ঋণের সুদ পরিশোধ। বাজেটের এক বিশাল অংশ প্রায় ১৫ দশমিক ৪৪ শতাংশ অর্থাৎ ১ লাখ ২২ হাজার কোটি টাকা সুদ পরিশোধেই ব্যয় করার পরিকল্পনা রয়েছে যা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য এক ধরনের সতর্ক সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থাৎ প্রতিটি ৬ টাকা ৫০ পয়সায় ১ টাকা ব্যয় করা হবে শুধুমাত্র ঋণের সুদ মেটাতে।

    এই বিপুল অঙ্কের বরাদ্দের মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদের জন্য রাখা হয়েছে ১ লাখ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার কোটি টাকা। অথচ চলতি অর্থবছর ২০২৪-২৫–এর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ পরিশোধে ব্যয় বাড়ছে ৮ হাজার ৫০০ কোটি টাকা যা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    আসন্ন বাজেটে ঋণের সুদ পরিশোধে রেকর্ড পরিমাণ বরাদ্দ

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর কিছু বৈদেশিক ঋণের মেয়াদ পূর্ণ হওয়ায় সরকারকে শুধু সুদ নয় আসল অর্থও পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে দ্বিগুণ হারে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে বৈদেশিক ঋণের চাপও আরও বেড়েছে।

    অর্থনীতিবিদরা বলছেন, এ পরিস্থিতি ঋণনির্ভর অর্থনীতির একটি জোরালো সতর্কবার্তা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশি ও বিদেশি দুই ধরনের ঋণই বেড়েছে কিন্তু রাজস্ব আয় সেই অনুপাতে বাড়েনি। যার ফলশ্রুতিতে সুদ পরিশোধের চাপও বেড়েছে। তাঁর মতে, সরকার এই দায় এড়াতে পারে না। তবে ঋণ পরিশোধে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে তিনি একটি ইতিবাচক দিক হিসেবে দেখেন।

    গত কয়েক বছরের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে ঋণের সুদ পরিশোধের ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল ৭০ হাজার ৬০৬ কোটি টাকা যা ২০২১-২২ সালে বেড়ে দাঁড়ায় ৭৭ হাজার ৭৭৯ কোটি টাকায়। পরের বছর তা আরও বেড়ে হয় ৯০ হাজার ১৩ কোটি এবং ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক পৌঁছায় ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকায়। প্রস্তাবিত বাজেটে সেটি লাফিয়ে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ২২ হাজার কোটি টাকায়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৪২ হাজার কোটি টাকায় যা এক বছর আগে ছিল ৮ লাখ ২২ হাজার কোটি টাকা। একই সময়ে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৯ কোটি ডলারে যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা। এর পাশাপাশি চলমান অর্থবছরে সরকারের আরও ১ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ৩২১ কোটি ২০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৮১ কোটি টাকা। অথচ গত বছরের একই সময়ে এ খরচ ছিল ২৫৭ কোটি ডলার অর্থাৎ ২৮ হাজার ২৮১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের খাতে ব্যয় বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

    পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই প্রসঙ্গে বলেন, ‘আগামী বাজেটকে হতে হবে আর্থিক শৃঙ্খলার বাজেট। সরকারকে ঋণের জাল থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই হবে।’ একই রকম উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরীও। তাঁর মতে, আয় যদি ব্যয়ের তুলনায় কম হয় তাহলে সরকারকে ঋণ নিতে হবে এটি স্বাভাবিক। তবে বেশি পরিমাণে অভ্যন্তরীণ ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয় যার প্রভাব পড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অন্যদিকে বৈদেশিক ঋণের বোঝা বাড়লে ভবিষ্যতে বৈদেশিক লেনদেনেও চাপ তৈরি হবে।

    ড. মুজেরী আরও বলেন, ‘বর্তমানে আমরা ডলারের উচ্চমূল্য সুদের হার বৃদ্ধি এবং মেগা প্রকল্পগুলোর কিস্তি শোধের সময় শুরু হওয়ায় একসঙ্গে চাপের মধ্যে পড়েছি। এখন আমরা সুদ দিচ্ছি সামনে আসলও দিতে হবে।’

    সবদিক মিলিয়ে আসন্ন বাজেট জাতীয় অর্থনীতির জন্য এক কঠিন সময়ের সংকেত বহন করছে। যেখানে রাজস্ব আয় বাড়ছে না সেখানে ঋণ ও সুদের ভার বেড়ে যাওয়ায় উন্নয়ন ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সরকারের জন্য এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে রাজস্ব আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ব্যয়ের ক্ষেত্রগুলোতে দক্ষতা নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনায় আনতে হবে সময়োপযোগী সংস্কার। তা না হলে ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.