Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রমুখী পর্যটন খাতে ধস
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রমুখী পর্যটন খাতে ধস

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বিশ্বব্যাপী আলোচিত বাণিজ্যিক উত্তেজনা সৃষ্টি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পর্যটন খাতেও প্রভাব ফেলেছে। অনলাইন ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম ট্রিভাগোর সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে, ট্রাম্প ঘোষিত উচ্চ শুল্কের কারণে বেশ কিছু দেশের পর্যটকেরা যুক্তরাষ্ট্রকে ভ্রমণ তালিকা থেকে বাদ দিচ্ছেন। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও জাপানের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী বুকিংয়ের হার দুই অঙ্কে নেমে এসেছে।

    ২০২৫ সালের মার্চে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম অফিসের প্রাথমিক তথ্যেও এই ধসের চিত্র স্পষ্ট। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের পর্যটন শিল্পের জন্য এক বড় ধরনের সংকেত।

    বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধের জেরে পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প কর্তৃক আরোপিত ২৫ শতাংশ বাণিজ্য শুল্কে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। ট্রাম্পের একাধিক বক্তব্য, বিশেষ করে ‘কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে যুক্ত করা উচিত’—এমন মন্তব্য কানাডীয়দের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তোলে যার প্রতিফলন ঘটেছে পর্যটনের পরিসংখ্যানে।

    এছাড়া ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি জার্মানির পর্যটকদের মধ্যেও যুক্তরাষ্ট্র সফরের আগ্রহে ভাটা পড়েছে। যদিও জার্মানি থেকে বুকিং হ্রাসের হার এক অঙ্কের মধ্যে রয়েছে তথাপি দেশটির পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং পরবর্তীতে ৫০ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা পর্যটকদের মনোভাব প্রভাবিত করেছে।

    অন্যদিকে, যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী পর্যটকের সংখ্যা প্রায় স্থিতিশীল রয়েছে। এর অন্যতম কারণ, যুক্তরাজ্য ট্রাম্পের বাণিজ্য শুল্কনীতির আওতার বাইরে ছিল এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও সম্পাদন করেছে। ফলে ব্রিটিশ পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র নিয়ে অতটা শঙ্কা তৈরি হয়নি।

    তবে ট্রিভাগোর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও ঘরোয়া ভ্রমণের প্রতি আগ্রহ বাড়ছে। আর্থিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক ভ্রমণের উচ্চ ব্যয় বিবেচনায় তারা এখন তুলনামূলক কম খরচের হোটেল ও অল্প তারকা বিশিষ্ট আবাসন বেছে নিচ্ছেন। একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যুক্তরাজ্যেও। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে অভ্যন্তরীণ ভ্রমণের চাহিদা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। এতে স্পষ্ট হয়ে উঠছে যে, মানুষের ভ্রমণ মানসিকতা এখন ‘ঘরের কাছাকাছি থাকার’ দিকেই ঝুঁকছে।

    এই প্রবণতার কথা বলার সময় ট্রিভাগোর প্রধান নির্বাহী ইয়োহানেস টমাস বলেন, “অনিশ্চিত সময়ে মানুষ ঘরের কাছাকাছি থাকতে চায়।” তাদের গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ পর্যটকদের শীর্ষ গন্তব্য এখন লন্ডন। এরপর রয়েছে এডিনবার্গ যেখানে চাহিদা বেড়েছে প্রায় ৩০ শতাংশ এরপর রয়েছে ইয়র্ক, ব্ল্যাকপুল ও ম্যানচেস্টার।

    এদিকে, ট্রাম্প সরকার ১৮০টিরও বেশি দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছে যার অনেকগুলোই ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র এই সময়টিকে আলোচনার সুযোগ হিসেবে দেখছে। তবে তার এই কৌশল বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতা ও পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলছে।

    করোনা মহামারির সময় বিশ্বের পর্যটন ও ভ্রমণ খাত প্রায় স্থবির হয়ে পড়েছিল। ২০২০ সালের মার্চ থেকে শুরু করে বহু দেশের সীমান্ত বন্ধ হয়ে যায়, বিমান চলাচল বন্ধ থাকে আর জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলো হয়ে পড়ে জনশূন্য। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যায়। ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী এই খাতটি ঘুরে দাঁড়াতে শুরু করে।

    ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ বিশ্বজুড়ে পর্যটকের আগমন প্রায় প্রাক্-মহামারি পর্যায়ে ফিরে এসেছে। ২০২৩ সালে এই হার ছিল ২০১৯ সালের ৮৮ শতাংশ। ওই বছর বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান বৈশ্বিক জিডিপিতে ছিল ৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার বা ৯ লাখ ৯০ হাজার কোটি ডলার।

    সব মিলিয়ে বলা যায়, বিশ্ব রাজনীতির প্রভাব যেমন আন্তর্জাতিক বাণিজ্যে পড়ছে, তেমনি তার প্রভাব পড়ছে মানুষের ভ্রমণ-মনস্তত্ত্বেও। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী অর্থনীতির দেশকেও পর্যটনের ক্ষেত্রে সেই প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পর্যটন খাতের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্থিতিশীলতা ও আস্থা যা ভ্রমণকারীর সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.