Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির পূর্বাভাস দিল সিপিডি
    অর্থনীতি

    চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির পূর্বাভাস দিল সিপিডি

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির পূর্বাভাস দিল সিপিডি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অর্থবছরের শেষে এই ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৫ হাজার কোটি টাকায়।

    মঙ্গলবার দেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিক পর্যালোচনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন লিখিত বক্তব্যে এই তথ্য তুলে ধরেন।

    তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৫ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশের বেশি। এই ধীরগতির ফলে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য ঘাটতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, লক্ষ্যমাত্রা পূরণে অর্থবছরের শেষ তিন মাসে রাজস্ব প্রবৃদ্ধি হতে হবে ৬৪ শতাংশ, যা বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ অবাস্তব।

    সিপিডির বিশ্লেষণে বলা হয়, রাজস্ব আহরণে বড় ঘাটতির পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে—একদিকে দুর্বল ব্যবস্থাপনা, অন্যদিকে বাস্তবতা বিবেচনা না করে অতিরিক্ত উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে রাজস্ব আহরণ সংক্রান্ত চুক্তি বা কন্ডিশন বাস্তবায়ন করাও কঠিন হয়ে উঠবে বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন।

    সিপিডির মতে, রাজস্ব আহরণ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও সংস্কারের ঘাটতি দীর্ঘদিন ধরেই জাতীয় অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় এবং আইএমএফের ঋণচুক্তি বাস্তবায়নে রাজস্ব ঘাটতির এই প্রবণতা সরকারের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

    এ প্রেক্ষাপটে, সিপিডি সুপারিশ করেছে যে, রাজস্ব প্রশাসনে দক্ষতা বাড়ানো, করজালের আওতা বৃদ্ধি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায়, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.