Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নীতিগত জটিলতায় আটকে আছে জাপানের বিনিয়োগ সম্ভাবনা
    অর্থনীতি

    নীতিগত জটিলতায় আটকে আছে জাপানের বিনিয়োগ সম্ভাবনা

    ইভান মাহমুদUpdated:মে 27, 2025মে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নীতিগত জটিলতায় আটকে আছে জাপানের বিনিয়োগ সম্ভাবনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বহুদিন ধরেই আলোচনা চললেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি তুলনামূলকভাবে সীমিত। দ্বিপক্ষীয় সুসম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার দিক থেকে জাপান বাংলাদেশের অন্যতম বড় অংশীদার হলেও বেসরকারি খাতে জাপানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) তেমন আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে জাপানি এফডিআই স্টক দাঁড়িয়েছে ৪৯ কোটি ৮০ লাখ ডলার। যদিও, এই হিসাব থেকে বাদ পড়েছে জাপান টোব্যাকো (জেটি)-এর প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ, কারণ প্রতিষ্ঠানটি অন্য দেশ থেকে এসেছে। এই পরিসংখ্যানসহ বিবেচনায় নিলে বাংলাদেশে মোট জাপানি বিনিয়োগের অঙ্ক দাঁড়ায় প্রায় ২০০ কোটি ডলার। কিন্তু জাপানি বিনিয়োগ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এই অঙ্ক সম্ভাবনার তুলনায় অনেক কম।

    বিশ্বব্যাপী জাপান হচ্ছে বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিযোগী দেশগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয় বাংলাদেশ কতটা পিছিয়ে রয়েছে। থাইল্যান্ডে জাপানের এফডিআই স্টক ৯৩ বিলিয়ন ডলারের বেশি, মালয়েশিয়ায় তা ২৭ বিলিয়নের ওপরে এবং এমনকি কম্বোডিয়াতেও এফডিআই পৌঁছেছে প্রায় ৩ বিলিয়ন ডলারে।

    নীতিগত জটিলতায় আটকে আছে জাপানের বিনিয়োগ সম্ভাবনা

    জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রাফি ভুঁইয়ার মতে, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির পেছনে রয়েছে একাধিক কারণ। তিনি বলেন, “নীতিগত ও নিয়ন্ত্রক অনিশ্চয়তা একটি বড় বাধা। কর আইন, কাস্টমস বিধি বা বিনিয়োগ প্রণোদনার হঠাৎ পরিবর্তন দীর্ঘমেয়াদি বিনিয়োগকে নিরুৎসাহিত করে।” তুলনামূলক প্রতিযোগিতার দিক তুলে ধরে তিনি বলেন, “ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের মতো দেশগুলোর নীতিমালা বেশি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব। সেখানে ব্যবসা পরিচালনা তুলনামূলকভাবে সহজ।”

    তারেক রাফি আরও বলেন, “অবকাঠামো ও পরিচালনাগত জটিলতা যেমন কাস্টমসে বিলম্ব, জটিল কর কাঠামো এবং শুল্ক নির্ধারণে অসংগতি এসব বিনিয়োগকারীর জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।” দক্ষ জনবলের অভাবও অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। বিশেষ করে জাপানি ভাষা জানা, জাপানি কর্ম-সংস্কৃতিতে অভ্যস্ত এবং গুণগত মানে দক্ষ জনশক্তির অভাব বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে।

    জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ৫৮ শতাংশ জাপানি প্রতিষ্ঠান। জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন, “রাজনৈতিক পরিবর্তনের পরেও বাংলাদেশে ব্যবসার বিপুল সম্ভাবনা রয়েছে।”

    এ সম্ভাবনা কেন বাস্তবে রূপ নিচ্ছে না, এ বিষয়ে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে জেবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের পথিকৃৎ আবদুল হক বলেন, “জাপানি বিনিয়োগকারীরা আমাদের প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতা ও হয়রানিকে প্রধান প্রতিবন্ধক মনে করেন। অনেক মন্ত্রণালয়, কাস্টমস, কর বিভাগে নানা ধরনের হয়রানি তাদের নিরুৎসাহিত করে।”

    আবদুল হক আরও বলেন, “জাপান অতীতে অনেক সহযোগিতা করেছে। কোরিয়ান ইপিজেড প্রকল্পের সূচনা হয় জাপানের উন্নয়ন সংস্থা জাইকার মাধ্যমে। এটি ছিল জাপানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য। কিন্তু পরে এটি বেসরকারি কোরিয়ান কোম্পানির কাছে চলে যায়। এ রকম ঘটনাগুলো জাপানের আস্থাকে নষ্ট করেছে।”

    তিনি আরও মন্তব্য করেন, “জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে হলে তাদের চাহিদা ও সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। তারা নিট অ্যান্ড ক্লিন ব্যবসা করতে চায় কিন্তু আমাদের প্রশাসনিক জটিলতা ও দুর্নীতি বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।”

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগে গড়ে তোলা হচ্ছে ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’। প্রায় এক হাজার একর জমির ওপর নির্মিত এই অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপে ৫০০ একর জমির উন্নয়ন কাজ শেষ হয়েছে, যার মধ্যে ১৯০ একর ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫০০ একরের উন্নয়ন প্রকল্প শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এখানকার কর্তৃপক্ষ রফতানিমুখী কোম্পানির জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) খুঁজছে তবে এখনও উল্লেখযোগ্য সাড়া মেলেনি।

    ইতোমধ্যে ‘সিঙ্গার বাংলাদেশ লিমিটেড’ সেখানে উৎপাদন শুরু করেছে। ৩৩ দশমিক ৪ একর জমির ওপর নির্মিত কারখানায় কোম্পানিটি ৭৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং প্রতিদিন ১ হাজার ইউনিট রেফ্রিজারেটর ও টেলিভিশন উৎপাদন করছে।

    জাপানে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টার আসন্ন সফরকে কেন্দ্র করে জেবিসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার শহীদ আশাবাদ প্রকাশ করে বলেন, “প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি থাকায় এই সফর বিনিয়োগ বাড়াতে সহায়ক হতে পারে। জাপান বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত সতর্ক তারা পরিস্থিতি বুঝে এগোয়। আমাদের প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন না হলে জাপান আরও ধীরে চলবে।”

    তিনি আরও বলেন, “জাপানস এনার্জি ফর আ নিউ এরার (জেরা) প্রকল্পটি কিছু জটিলতায় আটকে আছে যার প্রভাব বিনিয়োগের ওপর পড়ছে। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে ভালো অগ্রগতি হলেও কিছু প্রকল্প বাস্তবায়ন থমকে রয়েছে।”

    কূটনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা থাকলেও আমরা এখনো যথাযথভাবে সে গুরুত্ব জাপানকে বোঝাতে পারিনি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “জাপান নিট অ্যান্ড ক্লিন বিনিয়োগের পরিবেশ চায়। কিন্তু আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। রাষ্ট্রীয়ভাবে বড় দাতা হলেও বেসরকারি বিনিয়োগে জাপানের উপস্থিতি নগণ্য।”

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে, কারণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

    সব মিলিয়ে, বাংলাদেশে জাপানি বিনিয়োগের যে সম্ভাবনা রয়েছে তা বাস্তবায়নে নীতিগত স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা, এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। না হলে এই সম্ভাবনা শুধুই সম্ভাবনাতেই রয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.