Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার উদ্যোগ
    অর্থনীতি

    যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার উদ্যোগ

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান শহরগুলোতে গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা অনুযায়ী, ১৬ থেকে ৪০ আসনের যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক হার কমিয়ে আনতে পারে সরকার। এতে করে রাজধানীসহ অন্যান্য বড় শহরগুলোর পরিবহনব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন আনা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে এবং শহরের পরিবহনব্যবস্থাকে আধুনিকায়ন করতে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ১৬-৪০ আসনের বাস আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক ছাড়াও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), পাঁচ শতাংশ অগ্রিম কর এবং পাঁচ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয় যা মোট খরচ অনেক বেড়ে যায়।

    এই বিষয়ে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক বলেন, যাত্রীবাহী বাস আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ সময়োপযোগী ও বাস্তবসম্মত। বর্তমানে দেশের শহরাঞ্চলে চলাচলকারী বহু বাসের অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেকেরই ফিটনেস নেই যা যাত্রীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। শুল্ক কমিয়ে আনলে উন্নত মানের বাস আমদানি সহজ হবে এবং জনসাধারণের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহনসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

    ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোহাম্মদ রহমত বলেন, প্রতিদিন গণপরিবহনের ওপর নির্ভর করে কর্মস্থলে যাতায়াত করতে হয়। কিন্তু অধিকাংশ বাস পুরোনো ও অপরিচ্ছন্ন হওয়ায় ভোগান্তি বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এটি হয়ে উঠেছে চরম দুর্ভোগের কারণ। তার মতে, এ সমস্যার কার্যকর সমাধান বের করে দ্রুত বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, রাজধানীতে চলাচলকারী পাঁচটি বেসরকারি বাসের মধ্যে একটি বাসের বৈধ ফিটনেস সনদ নেই। ঢাকা শহরের ৭৫টি পরিবহন প্রতিষ্ঠানের অধীনে চলা ৩ হাজার ৯৭৪টি বাসের মধ্যে ৮৭১টির কোনো ফিটনেস সনদ নেই যা প্রায় ২১ দশমিক ৯২ শতাংশ। বাস্তবে এই সংখ্যাটি আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, ঢাকায় ১২০টিরও বেশি বাস অপারেটর সক্রিয়ভাবে পাঁচ হাজারেরও বেশি বাস চালায়, যাদের অনেকে রুট পারমিট ছাড়াই ঘুষের বিনিময়ে রাস্তায় চলাচল করছে।

    ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ২৫ ধারা অনুযায়ী, ফিটনেসবিহীন বা ভাঙাচোরা বাস রাস্তায় চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য ছয় মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। আইন ও পরিদর্শনের ব্যবস্থাপনা থাকলেও বাস্তবে ফিটনেসবিহীন বাসগুলোর চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব প্রকট হয়ে উঠেছে।

    এই খাতের অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা ও দূষণের মাত্রা বেড়ে চলেছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত দেশে ৩২ হাজার ৭৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৫ হাজার ৩৮৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৩ হাজার ১৯৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হাজার ৯১৫ জন ছিলেন বাসযাত্রী।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ২০২২ সালে জানিয়েছিলেন, ঢাকায় অভিযান চলমান থাকা সত্ত্বেও এক হাজার ৬০০টিরও বেশি অনুমোদনহীন বাস রাস্তায় চলাচল করছে। সরকার ২০১৯ সালে রুট পারমিটকে যৌক্তিক ও কার্যকর করতে এবং অপারেটরের সংখ্যা কমাতে একটি কমিটি গঠন করে। তবে এখন পর্যন্ত ৪২টি রুট চালু করার পরিকল্পনা থাকলেও কার্যকর হয়েছে মাত্র তিনটি।

    সবমিলিয়ে দেখা যাচ্ছে, একদিকে রাজধানী ও অন্যান্য শহরে গণপরিবহন ব্যবস্থার বেহাল দশা, অন্যদিকে শুল্ক, কর ও প্রশাসনিক দুর্বলতায় আধুনিক বাস আমদানির পথও জটিল। এই বাস্তবতায় সরকারের উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তাহলে গণপরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন পরিবহন বিশ্লেষকরা। পাশাপাশি ফিটনেসবিহীন ও অবৈধ বাস চলাচল রোধে কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.