Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রয়লার মুরগির দামের দরপতনে বিপর্যস্ত পোলট্রি শিল্প
    অর্থনীতি

    ব্রয়লার মুরগির দামের দরপতনে বিপর্যস্ত পোলট্রি শিল্প

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্রয়লার মুরগির দামের দরপতনে বিপর্যস্ত পোলট্রি শিল্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্রয়লার মুরগির বাজারদরের ক্রমাগত পতনে গভীর সংকটে পড়েছেন দেশের প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কমে যাওয়ায় অধিকাংশ খামারি খামার পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন। এতে একদিন বয়সী ব্রয়লার বাচ্চার চাহিদা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে যা এরইমধ্যে বাচ্চার দামকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে।

    বর্তমানে ব্রয়লার মুরগি উৎপাদনে খামারিদের খরচ পড়ছে কেজিপ্রতি ১৩৫ থেকে ১৪০ টাকা। অথচ বাজারে তারা প্রতিকেজি মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন ১২০ টাকারও নিচে। অথচ অতীতে যখন দাম বাড়তো তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বারবার অভিযোগ করেছে ডিম ও মুরগির দামের পেছনে পোলট্রি কোম্পানি ও ব্যবসায়ীদের যোগসাজশ কাজ করেছে। যদিও পোলট্রি খাত সংশ্লিষ্টরা বরাবরই ‘সিন্ডিকেট’ থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন। তাদের দাবি, বাজারে যদি প্রকৃতই সিন্ডিকেট থাকত তাহলে হ্যাচারিগুলো অতিরিক্ত বাচ্চা উৎপাদনে যেত না এবং বাচ্চার দাম কখনোই এভাবে কমে যেত না।

    খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এভাবে দাম কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের পোলট্রি শিল্প চরম সংকটে পড়বে। ইতোমধ্যে অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক হ্যাচারিও বন্ধ হয়ে যেতে পারে। যার ফলে ভবিষ্যতে একদিন বয়সী বাচ্চা ও ব্রয়লার মুরগির তীব্র ঘাটতির আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।

    সরেজমিন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন খামার পরিদর্শনে দেখা গেছে, খামারিরা বর্তমানে চরম হতাশায় ভুগছেন। বাজার পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে থাকলে তারা এই ব্যবসা থেকে সরে যাওয়ার কথাও ভাবছেন।

    কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সিদলারপাড় এলাকার দুই দশকের অভিজ্ঞ খামারি মোসলেহ উদ্দিন বলেন, মুরগির খাতে তার জীবনে এমন ধস কখনো দেখেননি। রোজার ঈদের পর থেকে খরচ বৃদ্ধি ও দরপতনের কারণে অধিকাংশ খামারি নতুন বাচ্চা তুলছেন না। তিনি জানান, ৩০ টাকা দরে কেনা বাচ্চার পেছনে খরচ হয়েছে প্রতি মুরগিতে ১৪০ টাকা অথচ বিক্রি করতে বাধ্য হয়েছেন মাত্র ১২০ টাকায়। এতে এক ব্যাচে লোকসান গুনতে হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, দুটি শেডের একটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি।

    একই এলাকার তরুণ খামারি সাদ্দাম হোসেন জানান, তার তিনটি শেডে সাড়ে ৬ হাজার মুরগি রাখার সুযোগ থাকলেও তিনি মাত্র ১২০০ বাচ্চা তুলেছেন। ২৭ টাকা দরে কেনা বাচ্চা পালন করেও এখন তিনি নিশ্চিত লোকসানের আশঙ্কায় রয়েছেন। তিনি বলেন, কোরবানির ঈদের দেড় মাস পরেও বাজার ঘুরে দাঁড়াবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

    এমন অবস্থায় খামারিদের হতাশা ও ক্ষোভ থেকেই উঠছে দীর্ঘদিনের একটি প্রশ্ন এই শিল্পে আসলেই কি কোনো সিন্ডিকেট কাজ করে? এ বিষয়ে কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, এক দিনের ব্রয়লার বাচ্চার দাম নির্ভর করে ব্রয়লার মুরগির বাজারদরের ওপর। যখন বাজারে ব্রয়লারের দাম বেশি থাকে তখন খামারিরা বাচ্চা কিনতে আগ্রহী হন, চাহিদা বাড়ে দামও বাড়ে। কিন্তু বর্তমানে বাজারে উৎপাদনের তুলনায় চাহিদা কম তাই বাচ্চার দামও কমে গেছে। তিনি আরও বলেন, যদি কোনো সিন্ডিকেট থাকতো তাহলে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হতো না এবং দামও এতটা কমে যেত না।

    প্যারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, অনেক দিন ধরেই বলা হচ্ছে বাচ্চার দাম নির্ভর করছে মূলত ব্রয়লারের দামের ওপর। কিন্তু একটি মহল সব সময় অযৌক্তিকভাবে সিন্ডিকেটকে দায়ী করে আসছে। এখন যখন খাতটি প্রকৃত সংকটে পড়েছে তখন সেই মহলগুলো উত্তরণের কোনো বাস্তবধর্মী পথ দেখাতে পারছে না।

    ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান এ পরিস্থিতিকে পোলট্রি শিল্পের জন্য ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বর্তমানে খামারি থেকে শুরু করে হ্যাচারি কোম্পানি পর্যন্ত সবাই বাজারের করুণার ওপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে তিনি বলেন, হ্যাচারি কোম্পানিগুলো ৪৫ টাকা খরচে এক দিনের বাচ্চা উৎপাদন করে মাত্র ৫ টাকায় বিক্রি করছে। এতে প্রতিটি বাচ্চায় ৪০ টাকা লোকসান হচ্ছে। হ্যাচারিগুলো প্রতিসপ্তাহে প্রায় ১ কোটি ৯০ লাখ বাচ্চা উৎপাদন করে যার ফলে সপ্তাহে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।

    মাহবুব আরও বলেন, পোলট্রি খাতের সংকট প্রকট হলেও কিছু মহল এখনো উদ্যোক্তাদের কল্পিত সিন্ডিকেটের ওপর দোষ চাপিয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে নিকট ভবিষ্যতে পোলট্রি পণ্যের ঘাটতি আরও প্রকট আকার ধারণ করবে।

    সব মিলিয়ে পোলট্রি শিল্প আজ এক অভূতপূর্ব বিপর্যয়ের মুখোমুখি। এই শিল্পে টিকে থাকতে হলে বাস্তবভিত্তিক সমাধান ও সরকারি সহযোগিতা প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসার পরিবেশ রক্ষা, উৎপাদন খরচের সাথে সংগতি রেখে মূল্য নির্ধারণ এবং বাজারে স্বচ্ছতা আনতেই এখন প্রয়োজন সময়োপযোগী নীতি ও কার্যকর পদক্ষেপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.