Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে রপ্তানিমুখী করতে সাত দফা সুপারিশ
    অর্থনীতি

    লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে রপ্তানিমুখী করতে সাত দফা সুপারিশ

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে রপ্তানিমুখী করতে সাত দফা সুপারিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সাত দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)। এই সুপারিশগুলোর মধ্যে রয়েছে আধুনিক ও পরিবেশবান্ধব ‘লাইট ইঞ্জিনিয়ারিং জোন’ গড়ে তোলা, কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস এবং আমদানি প্রক্রিয়া সহজতর করা।

    ২৭ মে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশগুলো উপস্থাপন করেন বাইশিমাস সভাপতি মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, কার্যকর সরকারি উদ্যোগ ও নীতিগত সহায়তা পেলে লাইট ইঞ্জিনিয়ারিং খাতটি দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে।

    এই সংবাদ সম্মেলনে জানানো হয়, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মে মিন্টো রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫’। প্রদর্শনীটির আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে) প্রকল্প এবং বাইশিমাস। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, দেশীয় শিল্পপতি এবং বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।

    এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রাংশ এবং উদ্ভাবনী পণ্য প্রদর্শন করবে। এতে অংশ নেবে ডাই ও মোল্ড, শিল্প যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, স্পেয়ার পার্টস, মেটাল কাস্টিং এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতের প্রতিষ্ঠানগুলো।

    সংবাদ সম্মেলনে বাইশিমাস সভাপতি আবদুর রাজ্জাক বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা বজায় রাখতে একটি কমপ্লায়েন্স–সম্মত, নিরাপদ এবং মান নিয়ন্ত্রিত লাইট ইঞ্জিনিয়ারিং জোন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি গবেষণাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের ওপর জোর দেন।

    তিনি জানান, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো কাঁচামালের ওপর উচ্চ শুল্ক। ফলে এই খাতের উন্নয়নের জন্য শুল্ক হ্রাস এবং আমদানি প্রক্রিয়া সহজ করা এখন সময়ের দাবি।

    আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চীন, ভারত ও ভিয়েতনামের মতো দেশের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার, মানসম্পন্ন ডিজাইন তৈরি এবং কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপের কথাও বলেন তিনি।

    দেশীয়ভাবে উদ্ভাবিত যন্ত্রাংশ ও ডিজাইন যেন সহজে নকল না হয় সেজন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর পেটেন্ট এবং ডিজাইন নিবন্ধন ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন আবদুর রাজ্জাক। তিনি শ্রমনির্ভর এই খাতে নারীদের ও তরুণদের সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং প্রণোদনার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করারও সুপারিশ করেন তিনি।

    জমির উচ্চমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক জানান, মুন্সিগঞ্জ শিল্পপার্কে প্রতি কাঠা জমির মূল্য বর্তমানে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। জমির মূল্য হ্রাস না করা হলে এ খাতের অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে, যা সরাসরি ৩ লাখ এবং পরোক্ষভাবে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ খাত দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ৩ শতাংশ অবদান রাখছে এবং বছরে প্রায় ৭৯৫ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জন করছে।

    বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, নীতিগত সহায়তা ও বাজারমুখী উদ্যোগ থাকলে লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.