Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রভিশন ঘাটতির কারণে ১৮ ব্যাংককে লভ্যাংশ দিতে নিষেধাজ্ঞা
    অর্থনীতি

    প্রভিশন ঘাটতির কারণে ১৮ ব্যাংককে লভ্যাংশ দিতে নিষেধাজ্ঞা

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮টি ব্যাংকের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে তাদের লভ্যাংশ প্রদান নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২২ ধারা অনুযায়ী গত ২১ মে এসব ব্যাংকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

    যদিও এসব ব্যাংকের পরিচালক ও শীর্ষ নির্বাহীরা বারবার আবেদন জানিয়েছিলেন লভ্যাংশ দেওয়ার অনুমতির জন্য, তবু বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সরেনি। আর্থিক প্রতিবেদনের নিরীক্ষিত তথ্য অনুযায়ী, প্রভিশন ঘাটতির কারণে ব্যাংকগুলোর পর্যাপ্ত মুনাফা না থাকায় লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কে বলেন, “যেসব ব্যাংক প্রভিশন ঘাটতি মেটাতে ডেফারেল সুবিধা নিয়েছে তারা লভ্যাংশ দিতে পারবে না এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে।”

    এই সিদ্ধান্তের ফলে এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং রূপালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩৬টি। এর মধ্যে মাত্র ১৬টি ব্যাংক নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৩ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লোকসান করেছে। অন্যদিকে ওয়ান ব্যাংক মুনাফা করলেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ সময়ে এসে ঢাকা ব্যাংককে লভ্যাংশ ঘোষণা করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের চিঠিতে আরও বলা হয়, যেসব ব্যাংক ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের প্রভিশন ঘাটতি মেটাতে পারেনি, তারা সেই বছর আর্থিক বিবরণী তৈরি করতে পারবে না। সেইসঙ্গে এসব ঘাটতি মেটাতে ব্যাংকগুলোকে এক মাসের মধ্যে নিজেদের পরিচালনা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত, বাস্তবসম্মত এবং সময়সাপেক্ষ কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    ব্যাংকগুলোর আর্থিক বিবরণী এবং পুঁজিবাজারে প্রকাশিত তথ্যের মধ্যে ঘাটতি, প্রভিশন রক্ষণাবেক্ষণ, লাভ-ক্ষতি ও মূলধন পর্যাপ্ততা সম্পর্কিত সব বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। একই সঙ্গে হুঁশিয়ার করে বলা হয়েছে, দাখিলকৃত তথ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণীর সঙ্গে কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে ব্যাংক কোম্পানি আইনের অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সোশ্যাল ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের ব্যাংক বর্তমানে এমন আর্থিক অবস্থানে নেই যেখানে লভ্যাংশ দেওয়া সম্ভব। তিনি বলেন, “পুঁজিবাজারের তথ্যে প্রকৃত প্রভিশন ঘাটতি দেখানো হলেও ব্যালান্স শিটে তা প্রতিফলিত হবে না। আমরা কেন্দ্রীয় ব্যাংকে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা দাখিল করব যাতে প্রভিশন ও মূলধন ঘাটতি ধাপে ধাপে কমানো যায়।”

    ২০২৪ সাল থেকে প্রভিশন ঘাটতি মেটাতে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে একটি নতুন নীতিমালা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী বছর থেকে যেসব ব্যাংকের মোট ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি থাকবে সেসব ব্যাংকের ওপরও লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)–এর চেয়ারম্যান আবদুল হাই সরকার এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমানতকারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা ধরে রেখেই একটি ব্যাংক পরিচালিত হয়। কিন্তু যদি ব্যাংকগুলো লভ্যাংশ না দিতে পারে তবে এই আস্থায় চিড় ধরতে পারে।” তিনি আরও জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বারবার আলোচনার চেষ্টা করা হলেও তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

    প্রভিশন ঘাটতির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকই ৩০ এপ্রিলের মধ্যে আর্থিক বিবরণী চূড়ান্ত করতে পারেনি। তাই বাংলাদেশ ব্যাংক অন্তর্বর্তী সরকারের অনুমোদন নিয়ে সময়সীমা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করেছে।

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তিপত্র পেলেও চলতি বছর লভ্যাংশ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।”

    বর্তমানে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক ইতোমধ্যেই লভ্যাংশ ঘোষণা করেছে।

    অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা, সময়মতো আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং প্রভিশন ঘাটতি নিরসনের কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। শুধু লভ্যাংশ নয় টেকসই ব্যাংকিং খাত গঠনে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাও প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.