Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন-ইইউ বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন
    অর্থনীতি

    মার্কিন-ইইউ বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন-ইইউ বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে এসব উদ্যোগ কখনো কঠোর শুল্ক আরোপের হুমকি আবার কখনো আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তের মাধ্যমে আলোচনার টেবিলে উত্তেজনা তৈরি করলেও সামগ্রিকভাবে এতে একটি কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। ২০২৫ সালের বাণিজ্য আলোচনার সময়রেখা বিশ্লেষণ করে দেখা যায়, এই সম্পর্ক পুনঃগঠনের প্রক্রিয়ায় একদিকে যেমন চাপ ও হুমকির কৌশল রয়েছে অন্যদিকে তেমনি রয়েছে পারস্পরিক সমঝোতার প্রস্তাব ও অগ্রসর হওয়ার সদিচ্ছাও।

    ২০২৫ সালের ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ-এর ওপর ২০% শুল্ক আরোপ করেন, যাকে তিনি তাঁর “প্রতিশোধমূলক” শুল্ক কৌশলের অংশ হিসেবে ঘোষণা দেন। পরে এই শুল্ক হার প্রায় সব বাণিজ্য অংশীদারের জন্য ৯০ দিনের জন্য ১০%-এ হ্রাস করা হয়। এই শুল্ক মূলত অটোমোবাইল, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর প্রভাব ফেলে যা ইইউ-এর রপ্তানিকারকদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে।

    ৮ মে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা করে, যা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম এমন চুক্তি হিসেবে উল্লেখযোগ্য। চুক্তিটি যুক্তরাজ্যের আমদানির ওপর ১০% বেসলাইন শুল্ক ধরে রাখে যা ইঙ্গিত দেয় যে অন্যান্য দেশকেও একই হারে শুল্কের মুখোমুখি হতে হতে পারে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্যকে তুলনামূলক সুষম মনে করলেও, ইইউ-এর সঙ্গে মার্কিন পণ্যের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তা মার্কিন স্বার্থের বিরুদ্ধে বলে অভিযোগ তোলেন।

    পরবর্তীতে ১৯ মে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে মার্কিন-ইইউ বাণিজ্য আলোচনা আরও গতি পায়। ২২ মে ইউরোপীয় ইউনিয়ন একটি সংশোধিত বাণিজ্য প্রস্তাব উপস্থাপন করে যাতে আন্তর্জাতিক শ্রম অধিকার, পরিবেশগত মান, অর্থনৈতিক নিরাপত্তা এবং ধাপে ধাপে শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

    তবে ২৩ মে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউ-এর সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আলোচনা “কোথাও যাচ্ছে না”। তিনি ১ জুন থেকে ইইউ-এর ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দেন যা বিশ্বব্যাপী আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করে। তবে ২৬ মে উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে একটি “খুব ভালো কল”-এর পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত পিছিয়ে দেন। তিনি জানান, ইইউ আলোচনায় দ্রুত অগ্রসর হতে প্রস্তুত এবং দুই পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাণিজ্য আলোচক মারোশ শেফচোভিচ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে আলোচনা করেন, যাকে তিনি “ভালো কল” হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর ইউরোপের স্টক্স ৬০০ সূচকে সামান্য ঊর্ধ্বগতি দেখা যায় এবং মার্কিন বাজার উল্লম্ফনে খোলে।

    ২৭ মে মারোশ শেফচোভিচ জানান, ইইউ ৯ জুলাইয়ের সময়সীমার মধ্যে চুক্তিতে পৌঁছাতে “পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ” এবং তাদের “শূন্যের বিনিময়ে শূন্য” প্রস্তাব বহাল রয়েছে। এই প্রস্তাবে গাড়ি ও শিল্প পণ্যের ওপর শুল্ক বাতিলের প্রস্তাব করা হয়। একইসঙ্গে তারা আরও সয়াবিন, অস্ত্র ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করে। এ সময় জানা যায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের উদ্যোগ নিচ্ছেন।

    ২৮ মে ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইইউ-এর পক্ষ থেকে আলোচনার তারিখ নির্ধারণের আগ্রহকে “ইতিবাচক ঘটনা” হিসেবে উল্লেখ করেন, যদিও তিনি তাদের আলোচনাকে “ধীরগতির” বলেও সমালোচনা করেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, ইউরোপীয় দেশগুলো যেন চীনের সঙ্গে যেমন বাণিজ্যে উন্মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তেমনটা হবে। তার এই মন্তব্যের পর স্টক্স ৬০০ সূচক আবারও ০.৫৫% বেড়ে যায় এবং মার্কিন বাজারেও ঊর্ধ্বগতি দেখা দেয়।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রাথমিক শুল্ক হুমকি এবং পরবর্তীতে তা স্থগিত করা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করলেও আলোচনার জন্য প্রয়োজনীয় সময় তৈরি করেছে। ইইউ তাদের “শূন্যের বিনিময়ে শূন্য” শুল্ক প্রস্তাবের মাধ্যমে গঠনমূলক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে। তবে ইইউ-এর কর ব্যবস্থা সদস্যরাষ্ট্রভিত্তিক হওয়ায় ইউরোপীয় কমিশনের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে উঠছে।

    ইইউ নেতাদের মধ্যে যেমন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী মার্টিন হেডন সতর্ক করে দিয়েছেন, মার্কিন চাপে নতি স্বীকার না করে পারস্পরিক লাভজনক সমাধানে পৌঁছানো উচিত। ইইউ ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর ৯৫ বিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১০৭.৪ বিলিয়ন ডলারের প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা করছে যদি আলোচনায় অগ্রগতি না হয়।

    বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্কগুলোর একটি হিসেবে ইইউ-মার্কিন সম্পর্ক এখন এক রূপান্তরের সন্ধিক্ষণে রয়েছে। ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতির পাশাপাশি ইউরোপের দীর্ঘদিনের মার্কিন প্রতিরক্ষা নির্ভরতার মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা আলোচনাকে একদিকে জটিল করছে আবার অন্যদিকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপের সুযোগও তৈরি করছে। ইতালির প্রধানমন্ত্রী মেলোনির মতো নেতারা এই পরিস্থিতিতে মধ্যস্থতার চেষ্টা করছেন যা আলোচনা সফল করতে সহায়ক হতে পারে।

    সার্বিকভাবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনঃস্থাপন ও পুনর্গঠনের এই প্রক্রিয়াটি সংকট ও সম্ভাবনার মধ্যেই এগিয়ে চলেছে। এখন সময় বলবে সচেতন কূটনীতি ও পারস্পরিক স্বার্থবোধ এই আলোচনা কতদূর নিয়ে যেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.