Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কনীতিতে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ৫% কমার আশঙ্কা
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কনীতিতে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ৫% কমার আশঙ্কা

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান শুল্কনীতি অব্যাহত থাকলে চলতি বছর দক্ষিণ কোরিয়ার রপ্তানি ৪ দশমিক ৯ শতাংশ কমে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ পেয়েছে একটি সাম্প্রতিক জরিপে। কোরিয়ান দৈনিক কোরিয়া হেরাল্ড-এ প্রকাশিত সংবাদে জানানো হয়, দেশটির শীর্ষ ব্যবসায়িক সংগঠন কোরিয়ান ইন্ডাস্ট্রিজ ফেডারেশন (এফকেআই)–এর উদ্যোগে পরিচালিত এই জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ পরিচালনা করেছে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান মোনো রিসার্চ। যেখানে আয়ভিত্তিক দক্ষিণ কোরিয়ার শীর্ষ ১৫০টি রপ্তানিকেন্দ্রিক প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়।

    জরিপ অনুযায়ী, বর্তমান হারে মার্কিন শুল্ক কার্যকর থাকলে ২০২৪ সালের তুলনায় এসব প্রতিষ্ঠানের রপ্তানি গড়পরতায় ৪ দশমিক ৯ শতাংশ হ্রাস পাবে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ইলেকট্রনিকস খাত সবচেয়ে বেশি ৮ দশমিক ৩ শতাংশ রপ্তানি হ্রাসের ঝুঁকিতে রয়েছে। এরপর রয়েছে অটোমোবাইল ও এর যন্ত্রাংশ খাত যেখানে সম্ভাব্য হ্রাস ৭ দশমিক ৯ শতাংশ। পেট্রোলিয়াম পণ্য ৭ দশমিক ২, সাধারণ যন্ত্রপাতি ৬ দশমিক ৪, সেমিকন্ডাক্টর ৩ দশমিক ৬ এবং ইস্পাত খাত ২ দশমিক ৮ শতাংশ রফতানি হ্রাসের আশঙ্কা করছে।

    তবে প্রতিকূল শুল্ক পরিস্থিতির মধ্যেও কিছু খাত উল্টো প্রবৃদ্ধির প্রত্যাশা করছে। যেমন, জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো ১০ শতাংশ এবং বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ১ শতাংশ রপ্তানি বৃদ্ধির আশা প্রকাশ করেছে।

    শুধু রফতানিই নয় শুল্কনীতির প্রভাব কোম্পানিগুলোর সামগ্রিক আর্থিক অবস্থানেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জরিপে দেখা গেছে, মার্কিন শুল্কনীতি অপরিবর্তিত থাকলে কোম্পানিগুলোর মোট আয় ৬ দশমিক ৬ শতাংশ এবং পরিচালন মুনাফা ৬ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

    জরিপে অংশ নেওয়া প্রায় ৮১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মার্কিন ও কোরিয়ান উভয় দেশের ব্যবসার জন্যই নেতিবাচক। তবে ১৪ দশমিক ৭ শতাংশ মনে করে, কোরিয়ান কোম্পানিগুলোর ক্ষতি হলেও কিছু মার্কিন কোম্পানি এর মাধ্যমে লাভবান হবে।

    প্রশাসনিক ও কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেও এই শুল্কনীতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জরিপ অনুযায়ী, ২৪ দশমিক ৯ শতাংশ কোম্পানি বলেছে, ট্রাম্প প্রশাসনের ঘন ঘন শুল্কনীতির পরিবর্তন অনিশ্চয়তা বাড়াচ্ছে। ২৪ শতাংশ প্রতিষ্ঠান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে শুল্ক উত্তেজনার কারণে। এ ছাড়া মার্কিন রফতানির হ্রাস, মুদ্রার ওঠানামা এবং চীনের ডাম্পিং কার্যক্রম থেকেও সম্ভাব্য ক্ষতির শঙ্কা রয়েছে বলে অনেক প্রতিষ্ঠান জানিয়েছে।

    এই প্রেক্ষাপটে এফকেআইয়ের অর্থনৈতিক ও শিল্প গবেষণা বিভাগের প্রধান লি স্যাং-হো বলেন, “মার্কিন-চীন চুক্তি সত্ত্বেও শুল্কনীতির বিষয়ে অনিশ্চয়তা এখনও বিদ্যমান। সরকারকে এ ধরনের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে শুল্ক-বহির্ভূত প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করতে হবে এবং কোরিয়ান কোম্পানিগুলোর ক্ষতি কমাতে প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপ নিতে হবে।”

    বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশে এমন অনিশ্চয়তা কেবল কোরিয়াই নয় বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর জন্যও বড় হুমকি হয়ে উঠছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খোঁজা সময়ের দাবি হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.