Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন অর্থবছরের বাড়তে পারে প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্যের ভ্যাট
    অর্থনীতি

    নতুন অর্থবছরের বাড়তে পারে প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্যের ভ্যাট

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নতুন অর্থবছরের বাড়তে পারে প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্যের ভ্যাট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিবেশদূষণ রোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন অর্থবছরের বাজেটে (২০২৫-২৬) প্লাস্টিক টেবিলওয়্যার ও রান্নাঘরের সামগ্রীর ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) দ্বিগুণ করে ১৫ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি পচনশীল ও প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পরিবেশবান্ধব পণ্যের ওপর ভ্যাট পুরোপুরি মওকুফের পরিকল্পনাও রয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পচনশীল উপকরণ যেমন পোড়া মাটির প্লেট, গাছের পাতা বা অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি টেবিলওয়্যার ও রান্নার পণ্যগুলোকে প্রণোদনা দেওয়ার অংশ হিসেবেই এই সুবিধা দেওয়া হতে পারে। এতে একদিকে যেমন পরিবেশবান্ধব শিল্পোদ্যোগ বাড়বে তেমনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

    এই প্রক্রিয়ায় এসব প্রাকৃতিক পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের জন্য আলাদা হারমোনাইজড সিস্টেম (এইচএস) কোড নির্ধারণেরও চিন্তাভাবনা করছে সরকার। বর্তমানে নির্দিষ্ট এইচএস কোড না থাকায় এসব পণ্য প্লাস্টিক পণ্যের শ্রেণিভুক্ত হয় এবং ২৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক গুণতে হয়। এটি সংশোধন করে পরিবেশবান্ধব কাঁচামালের জন্য আলাদা কোড তৈরি করা হলে শুল্ক হার কমে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

    এমন একটি নীতিগত প্রস্তাব আগামী বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে এই সিদ্ধান্তে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ বলেন, “কম আয়ের মানুষ প্লাস্টিক পণ্য বেশি ব্যবহার করে। ভ্যাট বাড়িয়ে দিলে এসব পণ্যের দাম বাড়বে, বিক্রি কমে যাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।” তিনি আরও জানান, দেশে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় ৪০ হাজার কোটি টাকার যেখানে প্রায় ৬ হাজার উদ্যোক্তা যুক্ত আছেন এবং প্রায় ১৫ লাখ মানুষ এই খাতে কাজ করেন। ভ্যাট বাড়ানোর ফলে এই বিশাল খাত হুমকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভিন্নমত পোষণ করছে। সংস্থার এক কর্মকর্তা বলেন, “প্লাস্টিক শিল্প এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে। তাই ভ্যাট ছাড় দেওয়ার সময় পেরিয়ে গেছে। বরং এখন সময় টেকসই পণ্যকে উৎসাহ দেওয়ার।”

    এছাড়া, আগামী বাজেটে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের (এসি) ওপর ভ্যাট দ্বিগুণ করে ১৫ শতাংশ করার প্রস্তাবও থাকতে পারে। বর্তমানে এসব পণ্যের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট সাড়ে সাত শতাংশ। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই হার ছিল ৫ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়। এবার তা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

    সরকারের এসব প্রস্তাব বাস্তবায়িত হলে একদিকে যেমন পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে উৎসাহিত করা সম্ভব হবে অন্যদিকে বাজারে কিছুটা মূল্যবৃদ্ধির আশঙ্কাও রয়েছে। তবে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এ ধরনের নীতিগত পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.