Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিটি ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি পেলেন আশানুর রহমান
    অর্থনীতি

    সিটি ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি পেলেন আশানুর রহমান

    ইভান মাহমুদমে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিটি ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি পেলেন আশানুর রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিটি ব্যাংক সম্প্রতি মো. আশানুর রহমানকে উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর–ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। ব্যাংকটির একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের কর্মকর্তা হিসেবে তিনি এর আগে জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রধান অর্থনীতিবিদ এবং এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    আশানুর রহমানের ব্যাংকিং যাত্রা শুরু হয় ২০০৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর ও আধুনিকায়ন কার্যক্রমে যুক্ত হয়ে তিনি এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সে সময় ব্যাংকের ঋণ প্রদান, আইনগত কার্যক্রম এবং পাওনা পুনরুদ্ধার ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয় যার অন্যতম স্থপতি ছিলেন আশানুর রহমান। তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা (রিস্ক ম্যানেজমেন্ট) বিভাগও প্রতিষ্ঠা করেন যা ব্যাংকের টেকসই কাঠামো গঠনে বড় ভূমিকা রাখে।

    ২০১৯ সালে তিনি পাঁচ বছর কানাডার রয়্যাল ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আবার সিটি ব্যাংকে ফিরে আসেন। এরপর থেকে তিনি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ে তিনি ব্যাংকের একাধিক কৌশলগত পদক্ষেপের নেতৃত্ব দেন যার মধ্যে অন্যতম হলো ব্যাংকাস্যুরেন্স চালু করার উদ্যোগ।

    আশানুর রহমান বর্তমানে সিটি ব্যাংকের উচ্চপর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কমিটির সক্রিয় সদস্য হিসেবেও কাজ করছেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পাশাপাশি কানাডায় অবস্থানকালে তিনি বিনিয়োগ তহবিল (ইনভেস্টমেন্ট ফান্ড) বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

    ব্যাংক সূত্রে জানানো হয়েছে, আশানুর রহমানের নেতৃত্বগুণ ও দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.