Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভিসা বন্ধ: কী প্রভাব পড়বে অর্থনীতিতে?
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভিসা বন্ধ: কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

    সিভি ডেস্কমে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নানারকম পরিবর্তন চাপিয়ে দিতে চায়। তারই অংশ হিসেবে নতুন করে বিদেশি শিক্ষার্থীদের মার্কিন শিক্ষার্থী ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।

    এই সিদ্ধান্ত সাময়িক হলেও, এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, এর প্রভাব পড়বে স্থানীয় এবং অঙ্গরাজ্যগুলোর অর্থনীতিতেও।

    আন্তর্জাতিক শিক্ষকদের অলাভজনক সংগঠন NAFSA জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছে ১১ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী। এ সময় তাঁরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুক্ত করেছেন প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার। আলাস্কার অর্থনীতিতে এই অবদান ছিল ১ কোটি ডলার, আর ক্যালিফোর্নিয়ায় ৬০০ কোটিরও বেশি। এর বাইরে এসব শিক্ষার্থী সহায়তা করেছেন ৩ লাখ ৭৮ হাজারের বেশি কর্মসংস্থান তৈরিতে।

    বিশ্ববিদ্যালয়সংবলিত রাজ্যগুলো এই অবদান থেকে বিশেষ সুবিধা পায়। টেক্সাসে ২৫০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী স্থানীয় অর্থনীতিতে দিয়েছেন ২৫০ কোটি ডলার। ম্যাসাচুসেটসে ৮২ হাজার শিক্ষার্থীর অবদান প্রায় ৩৯০ কোটি ডলার। আর ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৪১ হাজার শিক্ষার্থী অর্থনীতিতে যুক্ত করেছেন ৬৪০ কোটি ডলার।

    লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক নিকোলাস বার বলেন, শিক্ষার্থীরা শুধু টিউশন ফি দেন না। তাঁরা বাড়িভাড়া দেন, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন, ভ্রমণ করেন। এসব ব্যয়ের কারণে বিভিন্ন খাতে কর্মসংস্থানের চাহিদা তৈরি হয়।

    বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে সেগুলো পরিচালনার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হয়। স্থানীয় পানশালা, দোকান বা পরিবহন খাতেও বাড়তি কর্মসংস্থানের প্রয়োজন পড়ে।

    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কনস্টান্টিন ইয়ানেলিস বলেন, শিক্ষার্থী ভিসা স্থগিতের প্রভাব পড়বে আবাসন খাত, রেস্তোরাঁ এবং যেকোনো ভোক্তাভিত্তিক ব্যবসায়। তাঁর মতে, স্থানীয় আবাসন খাত সরাসরি শিক্ষার্থীদের ভাড়ার ওপর নির্ভরশীল। শিক্ষার্থীর সংখ্যা কমে গেলে আবাসন খাতে বড় প্রভাব পড়বে। কমে যাবে স্থানীয় সিনেমা হল, দোকান ও পানশালার আয়ও।

    এই অধ্যাপক মনে করেন, বেশি স্থানীয় শিক্ষার্থী ভর্তি করিয়ে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীর অবদান পূরণ করতে পারবে না। কারণ, বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি সাধারণত মার্কিন শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। অথচ স্থানীয় শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই টিউশন ছাড় বা আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

    তিনি সতর্ক করেন, অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লে অনেক বিশ্ববিদ্যালয় কোর্সের সংখ্যা কমিয়ে ফেলতে পারে। কমতে পারে আর্থিক সহায়তাও।

    বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব সহজে বোঝা যায় না বলেও মন্তব্য করেছেন ইয়ানেলিস। তিনি নিজে বেড়ে উঠেছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়। সেই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন বিখ্যাত ব্যবসায়ী শাহিদ খান। তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

    শাহিদ খান পরবর্তীতে ‘বাম্পারওয়ার্কস’ নামে একটি স্টার্টআপ গড়েন। পরে ‘ফ্লেক্স-এন-গেট’ নামের একটি অটোমোবাইল কোম্পানি কিনে নেন। বর্তমানে তিনি জ্যাকসনভিল জাগুয়ার্স নামের মার্কিন ফুটবল দলের মালিক। তাঁর ব্যবসা সেই এলাকায় বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

    এই উদাহরণ তুলে ধরে ইয়ানেলিস বলেন, যুক্তরাষ্ট্রের অনেক উদ্যোক্তা আসলে বিদেশি শিক্ষার্থী হিসেবেই এই দেশে এসেছিলেন। তাঁদের অবদান ভবিষ্যতের অর্থনীতিতেও বড় ধরনের ভূমিকা রাখে।

    তবে এখনো শিক্ষার্থী ভিসা স্থগিতাদেশ চূড়ান্ত নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য আরও কঠোরভাবে যাচাই করার পরিকল্পনা করছে।

    অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি সিদ্ধান্ত এরই মধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এক ফেডারেল বিচারক সাময়িকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন।

    কিন্তু অধ্যাপক ইয়ানেলিস মনে করেন, যে ক্ষতি হওয়ার ছিল, তা অনেকাংশেই ইতিমধ্যেই হয়ে গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.