Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১ জুন থেকে বাজারে আসছে নতুন নোট
    অর্থনীতি

    ১ জুন থেকে বাজারে আসছে নতুন নোট

    ইভান মাহমুদমে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে জোয়ারের পানি। গত ২৪ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে বরগুনা পৌরশহরের নিম্নাঞ্চল ও উপকূলীয় চরাঞ্চলের বহু নিচু এলাকা তলিয়ে গেছে। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উঁচু জোয়ারের চাপে বড়ইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষা। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও অমাবস্যার কারণে নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে পানি ঢুকে পড়েছে। পৌর শহরের পানি নিষ্কাশনের পথগুলোর ওপর পর্যাপ্ত নজর না থাকায় জলাবদ্ধতা আরো প্রকট হয়ে উঠেছে। এখনই ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। Image 2025-05-29 at 3.44.23 PM (6) বরগুনা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে সর্বোচ্চ ৪৩ সেন্টিমিটারের উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জানা গেছে, অস্বাভাবিক জোয়ারে নদী তীরবর্তী বড়ইতলী, পোটকাখালী, মাঝেরচর, বাওয়ালকারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও বরগুনার তালতলী, পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলী উপজেলার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙনের কোনো খবর পাওয়া যায়নি। সরেজমিনে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, উচ্চ জোয়ারে বরইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে। যাত্রীরা প্রায় কোমর পানি পেরিয়ে পন্টুন থেকে তীরে উঠছেন। যাত্রীবাহী বাসসহ অনেকগুলো ছোট বড় যানবাহন প্রায় ৪ ঘণ্টা ধরে দুই তীরেই অবস্থান করছে। তবে জোয়ারের চাপ কমে গেলে এই যানবাহনগুলো পারাপার হবে বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ। Image 2025-05-29 at 3.44.23 PM (4) পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত হোসেন মেহেরাজ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে । বাঁধের বাইরের এলাকাগুলো প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমাদের বাঁধ ভেঙে কোনো এলাকা পানিতে প্লাবিত হওয়ার খবর নেই। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আলম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রস্তুতি নেয়া হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হবে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ১ জুন থেকে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোটগুলোতে থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর। প্রথমে এসব নোট ইস্যু করা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে। পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

    বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই নোটগুলোতে ব্যবহার করা হয়েছে উন্নত ডিজাইন ও নিরাপত্তাব্যবস্থা। ১০০ টাকার নোটে বাম পাশে জলছাপে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। পেছনের অংশে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। ৫০ টাকার নোটে মুদ্রিত রয়েছে আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।

    ২০ টাকার নোটে দেখা যাবে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। প্রতিটি নোটে জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। এগুলো নকল প্রতিরোধে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে এই নতুন সিরিজের নোট ছাপা হচ্ছে। এই সিরিজে আরও রয়েছে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট। ধাপে ধাপে সবগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১ জুন থেকে পাওয়া যাবে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট।

    নতুন নোট ছাড়াও বাজারে বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। অর্থাৎ পুরনো টাকাগুলোর প্রচলন অব্যাহত থাকবে। নতুন ও পুরোনো নোট একসঙ্গেই চলবে।

    মুদ্রা সংগ্রাহকদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোটও ছাপা হয়েছে। এসব নমুনা নোট বিনিময়যোগ্য নয়। শুধুমাত্র সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে। মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সেগুলো সংগ্রহ করা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.