Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিক্কেই ফোরামে শান্তি ও উন্নয়নের ডাকে প্রতিধ্বনি ইউনূসের
    অর্থনীতি

    নিক্কেই ফোরামে শান্তি ও উন্নয়নের ডাকে প্রতিধ্বনি ইউনূসের

    ইভান মাহমুদমে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিক্কেই ফোরামে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস | ছবি- প্রধান উপদেষ্টার প্রেস উইং
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাপী অস্থিরতা, দ্বন্দ্ব এবং বিভক্তির এই সময়ে এশিয়ার দেশগুলোকে শান্তি, সংলাপ এবং টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    তিনি বৃহস্পতিবার ২৯ মে, জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলের ফুজি কক্ষে আয়োজিত “নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া” সম্মেলনে এই আহ্বান জানান।

    বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস ধন্যবাদ জানান নিক্কেই ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও তসুওশি হাসেবেকে। তিনি স্মরণ করেন ২০০৪ সালে নিক্কেই কর্তৃক তাঁকে দেওয়া ‘এশিয়া প্রাইজ’ পুরস্কারের গৌরবময় মুহূর্ত। তিনি বলেন, সেই সময় থেকেই জাপানের সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর বহুবার জাপানে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, তরুণদের সঙ্গে ভাবনা বিনিময় করেছেন। তিনি জানান, জাপানের মানুষ সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ভাবনাকে উষ্ণ হৃদয়ে গ্রহণ করেছেন। এতে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন।

    চলতি বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “এশিয়ান চ্যালেঞ্জেস ইন আ টার্বুলান্ট ওয়ার্ল্ড”। এখানে ইউনূস বলেন, বিশ্ব এখন অস্থিরতায় ভরপুর। সহিংসতা ও যুদ্ধ বাড়ছে। শান্তি ভঙ্গুর হয়ে পড়ছে। তিনি ইউক্রেন, গাজা, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলমান সংঘাতের উদাহরণ তুলে ধরেন। বলেন, আমরা যুদ্ধের জন্য বিলিয়ন ডলার ব্যয় করছি। অথচ কোটি কোটি মানুষ ন্যূনতম চাহিদা পূরণেও ব্যর্থ।

    এই প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সাম্প্রতিক গণজাগরণ ও তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, এই পরিবর্তন এসেছে একটি শিক্ষার্থী নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মাধ্যমে। নতুন সরকার এখন কাজ করছে ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা এবং মর্যাদাভিত্তিক সমাজ গঠনে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের প্রস্তুতিও চলছে।

    তিনি রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান স্পষ্ট।

    অধ্যাপক ইউনূস বলেন, মানুষ কষ্টের জন্য জন্মায় না। তারা জন্মায় সীমাহীন সম্ভাবনা নিয়ে। দরকার শুধু সুযোগ। তার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট— তিনটি শূন্য লক্ষ্য: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। এটা কোনো কল্পনা নয় বরং বাস্তবসম্মত দিকনির্দেশনা।

    তিনি বলেন, আমরা এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে ব্যক্তিগত লাভের বদলে সামষ্টিক কল্যাণকে গুরুত্ব দিতে হবে। শুধু মুনাফার পেছনে না ছুটে সমাজের সমস্যার সমাধানে মনোনিবেশ করতে হবে।

    এশিয়ার জন্য একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রস্তাব দেন তিনি। বলেন, সরবরাহ শৃঙ্খলার বিশৃঙ্খলা এবং পরিবেশ বিপর্যয়ের মতো ইস্যুগুলোতে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন। এশিয়ায় বাণিজ্যিক সংযোগ বাড়াতে হবে। উন্নয়নমূলক অর্থায়ন ও টেকসই প্রযুক্তি ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

    তার মতে, দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি একটি ভুল ব্যবস্থার ফল। সুতরাং সেই ব্যবস্থাকেই বদলাতে হবে।

    তিনি কেবল অবকাঠামো নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা এবং ডিজিটাল প্রবেশাধিকারেও বিনিয়োগের ওপর জোর দেন। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি, বৃত্তাকার অর্থনীতি এবং জলবায়ু-স্মার্ট কৃষি ব্যবস্থার উন্নয়ন জরুরি।

    তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। নিজেদের জন্য নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে সমস্যার সমাধানে নেতৃত্ব দিতে হবে।

    তিনি বলেন, যদি পুঁজি উদ্দেশ্যহীন হয়, তাহলে তা সমাজে বৈষম্য বাড়ায়। তাই দরকার মানবিক উদ্দেশ্যভিত্তিক পুঁজিবাদ। যেখানে মানুষের মর্যাদা ও আস্থা সবার আগে গুরুত্ব পাবে।

    বক্তব্যের শেষ অংশে অধ্যাপক ইউনূস বলেন, নিক্কেই ফোরাম কেবল আলোচনা নয়, এটি বিশ্বাসের জায়গা। এটি ভবিষ্যতের অর্থনীতি বা ভূরাজনীতি নয় বরং মানুষের, চিন্তার এবং সাহসের প্রতীক। তিনি বলেন, আমাদের ভয় নয়, সম্ভাবনাকে বেছে নিতে হবে। ক্ষমতার নয় বরং উদ্দেশ্যের পক্ষে দাঁড়াতে হবে।

    অধ্যাপক ইউনূস তার বক্তব্যের উপসংহারে বলেন, বাংলাদেশ ও জাপান একসঙ্গে শুধু এশিয়ার নয় বরং পুরো বিশ্বের ভবিষ্যৎ নতুনভাবে লিখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.