Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
    অর্থনীতি

    বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের

    হাসিব উজ জামানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আর মাত্র তিন দিন পরই ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে। সরকারের সব প্রস্তুতি ইতিমধ্যে প্রায় চূড়ান্ত। তবে এবারের বাজেট এমন এক সময়ে আসছে, যখন সাধারণ মানুষের জীবনযাপন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ প্রতিদিন হিমশিম খাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে কিছু পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব জনজীবনের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

    বিশেষ করে যেসব পণ্য প্রতিদিনের জীবনে ব্যবহার হয়, সেগুলোর ওপর কর বাড়ানো হলে তা সরাসরি সাধারণ মানুষের পকেটের ওপর আঘাত হানে। যেমন, বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাতি তৈরির কাঁচামালে ১০ শতাংশ বাড়তি শুল্ক বসানো হয়েছে। এতে করে এমনিতেই ব্যয়বহুল হয়ে পড়া বিদ্যুতের বিকল্প আলো ব্যবহারের ক্ষেত্রেও মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হবে।

    শিশুদের খেলনা, কীটনাশক, নির্মাণ উপকরণ, এমনকি ব্যাটারিচালিত রিকশার মতো পরিবহন মাধ্যমেও শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। খেলনা আমদানিতে ন্যূনতম মূল্য বাড়ানো হয়েছে, ফলে একটি সাধারণ খেলনা উপহার দিতেও অভিভাবকদের বেশি টাকা খরচ করতে হবে। আবার মশা-মাছি বা তেলাপোকার উপদ্রব থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় কীটনাশকে ১৫ শতাংশ বাড়তি শুল্ক বসানো হয়েছে।

    নির্মাণ খাতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে। সিমেন্টের মূল উপকরণ ক্লিংকারের শুল্ক আর নির্ধারিত দরে হবে না, বরং বাজারদরের ভিত্তিতে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বসবে। এতে সিমেন্টের দাম বাড়বে নিশ্চিতভাবেই। রড, বার, অ্যাঙ্গল তৈরির কাঁচামাল, স্ক্রু, নাট, বোল্ট—এসবের ওপরও কর অনেকগুণ বাড়ানো হয়েছে। টাইলস, মার্বেল, গ্রানাইট বোল্ডারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এর ফলে নির্মাণসামগ্রীর মোট করভার দাঁড়াবে ১২৭ শতাংশের বেশি, যা ব্যয়বহুল আবাসন ও নির্মাণকে আরও দূরবর্তী করে তুলবে সাধারণ মানুষের জন্য।

    একইভাবে, জিপসাম বোর্ড, ব্যাটারিচালিত রিকশা, তামাকবীজ, সয়াবিন মিলের মতো পণ্যেও বাড়তি শুল্ক প্রস্তাব করা হয়েছে। এমনকি উড়োজাহাজ ও হেলিকপ্টারের ওপরও নতুন শুল্ক আরোপের প্রস্তাব আছে।

    বিশ্লেষকরা বলছেন, এমন একটি সময় যখন মানুষ মূল্যস্ফীতির চাপে পর্যুদস্ত, তখন নতুন করে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে আরও চাপ সৃষ্টি করবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে, এবং আয়-ব্যয়ের বৈষম্য আরও প্রকট হয়ে উঠবে। যদিও সরকার বলছে, এসব সিদ্ধান্ত স্থানীয় শিল্প রক্ষার স্বার্থে, কিন্তু বাস্তবতা হলো—এর পুরোটাই গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধে।

    অর্থাৎ, বাজেট ঘোষণার আগেই জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ, তারা জানে—যেসব পণ্যে শুল্ক বাড়ানো হচ্ছে, সেগুলোর দাম কখনোই কমে না, বরং বেড়েই যায়। এ অবস্থায় আগামী বাজেট সাধারণ মানুষের জন্য স্বস্তি না এনে বরং আরও দুর্ভোগ বয়ে আনতে পারে—এমন আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে জনমনে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.